জাকসু নির্বাচন

এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হলেও আমরা শঙ্কিত: ছাত্রদলের ভিপি প্রার্থী

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)  নির্বাচনে এখন পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠু হচ্ছে, তবে শঙ্কা আছে বলে মন্তব্য করেছেন ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. শেখ সাদী হাসান। 

আজ বৃহস্পতিবার সকাল ১০টা ১ মিনিটে মীর মশাররফ হোসেন হলে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এই কথা বলেন সাদী। 

শেখ সাদী হাসান বলেন, ‘আমরা দেখেছি যে, গতকাল (বুধবার) রাত থেকেই ছাত্রশিবির এবং ঘুমন্ত ছাত্রলীগের নেতাকর্মীরা ভোটে কারচুপি করার চেষ্টা করছেন। এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হলেও আমরা শঙ্কিত। কারণ গতকাল রাত থেকে যে আয়োজন হচ্ছে তা ভোট ও গণতন্ত্রকে বাঁধাগ্রস্ত করতে পারে।’

সাদী দাবি করেন, ‘প্রশাসন ছাত্রশিবিরের প্রার্থীদের সুবিধা দেওয়ার চেষ্টা করছে। ভোট গণনার যে মেশিন আনা হয়েছে, তা একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের মদদপুষ্ট একটা কোম্পানি থেকে আনা হয়েছে। আমরা এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছি। আমরা চাই, ভোট ম্যানুয়ালি গণনা করা হোক।’

ভোট প্রদানের আগে সাদী বলেন, ‘ভোট দেওয়ার জন্য আমাদের কেন্দ্রের এবং হলের প্রার্থীদের নিয়ে লাইনে দাঁড়িয়েছি। আমরা আশা করছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রদলের প্যানেলকে ভোট দেবেন।’

এর আগে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ২১টি হলে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

টাইমলাইন: জাকসু
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৬
১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩
এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হলেও আমরা শঙ্কিত: ছাত্রদলের ভিপি প্রার্থী
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫
১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর