জাকসু নির্বাচন: অনিয়মের অভিযোগে ভোট বর্জন ছাত্রদলের

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম

অনিয়মের অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। বৃহস্পতিবার দুপুরে ভোট চলাকালীন সময়েই এ ঘোষণা আসে।

বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হলে এক ব্রিফিংয়ে ছাত্রদলের জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী ভোট বর্জনের এ ঘোষণা দেন। এ সময় তিনি প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ আনেন।

বৈশাখী বলেন, ‘আমরা দেখেছি, ফজিলাতুন্নেছা হলের ফ্লোরে ব্যালট পড়ে ছিল। আরও কয়েকটি হল থেকেও আমাদের পোলিং এজেন্টরা একই পরিস্থিতির কথা জানিয়েছে। শিবিরের এজেন্টরা সব ভোটকেন্দ্রে ঢোকার সুযোগ পেয়েছে। কিন্তু আমাদের পোলিং এজেন্টরা ঢোকার আগেই ভোট শুরু হয়ে যায়। এটা তো স্পষ্ট—এখানে কারচুপি হয়েছে। একটি নির্বাচনে এ রকম হতে পারে না। এই ব্রিফিংয়ের মাধ্যমে আমরা ভোট বর্জনের ঘোষণা দিলাম।’

৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাকসুর এই নির্বাচন। এতে আংশিক ও পূর্ণাঙ্গ মিলে মোট সাতটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে পূর্ণাঙ্গ প্যানেলগুলো হলো—ছাত্রদল-সমর্থিত প্যানেল, ছাত্রশিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট, প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ–সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম।

আংশিক প্যানেল দিয়েছে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ এবং ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের সংশপ্তক পর্ষদ। এছাড়া অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন।

সহসভাপতি (ভিপি) পদে লড়ছেন ৯ জন প্রার্থী। সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে লড়ছেন ১০ জন। কেন্দ্রীয় সংসদের মোট ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী।

ভোটের শুরু থেকেই শিবির ও ছাত্রদলের প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন।

দুপুর ১টায় ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন। সে সময় তিনি কারচুপির আশঙ্কার কথাও জানিয়েছিলেন।

অন্যদিকে, শিবিরের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম অভিযোগ করেন, ছাত্রদল কেন্দ্র দখলের অভিযোগ তুলছে।

টাইমলাইন: জাকসু
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১২
জাকসু নির্বাচন: অনিয়মের অভিযোগে ভোট বর্জন ছাত্রদলের
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৬
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫
১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের রাবি শাখার সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৩ জনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে, হামলার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছে...
ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট, ভাঙচুর ও দখলের চেষ্টার ঘটনায় ছাত্রদলের সাবেক নেতা সাজ্জাদ হোসেন মিশুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার...
গাজীপুরের শ্রীপুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর এক কলেজছাত্রীকে অপহরণ করার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এ ঘটনার পর ওই ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। 
কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে চকরিয়ার কাকারা থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণের ৪ ঘণ্টা পর একটি...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর