জাকসু ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা শুরু

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৩ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে। শুরুতে হল সংসদের ফল ঘোষণা করছে নির্বাচন কমিশন। হল সংসদের ফল ঘোষণা শেষ হলে জাকসু নির্বাচনের জয়ীদের নাম জানা যাবে।

এর আগে দুপুর আড়াইটায় ২১টি হলের সবগুলোর ভোট গণনা শেষ হয়। সে সময় জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান জানিয়েছিলেন, ফল ঘোষণায় সন্ধ্যা হতে পারে।

গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয় জাকসু নির্বাচনের ভোটগ্রহণ। চলে বিকেল ৫টা পর্যন্ত। ওই দিন রাত সোয়া ১০টায় শুরু হয় গণনা। আর আজ শনিবার বেলা আড়াইটার পরে শেষ হলো ভোট গণনা। প্রায় ৪০ ঘণ্টা সময় লাগল ভোট গণনায়। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভোট গণনা করা হয়।

এরই মধ্যে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদলসহ বেশ কয়েকটি বাম সংগঠন ভোট বর্জনের ঘোষণা দিয়েছে। বেশ কয়েকজন বিএনপিপন্থি শিক্ষকও ভোট বর্জন করেছেন।

অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনের দুইজন সদস্য। নির্বাচনের ফলাফল প্রকাশে দেরির কারণ হিসেবে কমিশনের অব্যবস্থাপনাকে দায়ী করছেন শিক্ষার্থীরা। ভোটগ্রহণের চল্লিশ ঘণ্টা পরও ফল ঘোষণা না করায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

টাইমলাইন: জাকসু
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৮
জাকসু ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা শুরু
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৬
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫
১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪
জুলাই আন্দোলনকারীদের ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে আটক করে পুলিশি সোপর্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের বেশ কয়েকজন নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের ঘটনায় অভিযুক্ত ১২ শিক্ষার্থীকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জুলাইয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলায় সম্পৃক্ততার অভিযোগে অভিযুক্ত ২১ জন শিক্ষক ও দুই কর্মকর্তার মধ্যে একজন শিক্ষককে বাধ্যতামূলক অবসর, ৯ জন শিক্ষক ও একজন কর্মকর্তাকে...
রাজধানীর বসিলা সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপ মজুমদারের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের অভিযোগ ও জিডির পর তাঁর মরদেহ...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর