জাকসু নির্বাচন: এবার ভোট বর্জন বাম ছাত্র সংগঠনের

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৩ পিএম

এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্ট-সমর্থিত সংশপ্তক পর্ষদ। ছাত্রদলের ভোট বর্জনের মধ্যেই বাম সংগঠনগুলোর পক্ষ থেকে এ ঘোষণা এলো।

বৃহস্পতিবার সংশপ্তক পর্ষদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ন্যক্কারজনক ভূমিকা ও ছাত্র শিবিরকে ভোট জালিয়াতিতে সহযোগিতার প্রতিবাদে জাকসু বর্জন করা হলো।

ভোট বর্জনের পেছনে যে কারণগুলো দেখানো হয়েছে, সেগুলো হলো—

১. ছাত্রী সংস্থার মেয়েদের জাল ভোটের একটি অভিযোগ পাওয়া গেছে ১৫ নম্বর ছাত্রী হলে। ভোট দেওয়ার জায়গায় পূরণকৃত ব্যালট পাওয়া গেছে।
২. শহীদ সালাম-বরকত হলে ভোটার সংখ্যা ২৯৯ জন হলেও ভোটকেন্দ্রে মোট ব্যালট পেপার গেছে ৪০০টি।
৩. ভোটার তালিকায় ছবি যুক্ত করা হয়নি। যে–কেউ এসে ভোট দিয়ে যাচ্ছে। রফিক-জব্বার হলে তার প্রমাণও মিলেছে।
৪. প্রতিটি হলেই বিভিন্ন সংগঠনের বহিরাগতদের অবস্থান দেখা গেছে।
৫. বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ পরিলক্ষিত হয়েছে।
৬. এছাড়াও অন্যান্য অভিযোগ আমরা দেখতে পেয়েছি। এমতাবস্থায় সংশপ্তক পর্ষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমরা জাকসুতে অংশগ্রহণকারী সকল প্যানেল ও শিক্ষার্থীদের আহ্বান জানাই—আসুন, সকল ভেদাভেদ ভুলে এই অনিয়মের প্রশাসন ও ছাত্র শিবিরের ভোট ডাকাতির চক্রান্তকে সকলে একতাবদ্ধ হয়ে প্রতিহত করি।”

এর আগে, অনিয়মের অভিযোগ তুলে জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল। বৃহস্পতিবার দুপুরে ভোট চলাকালীন সময়েই এ ঘোষণা আসে।

ছাত্রদলের জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী ভোট বর্জনের ঘোষণা দিয়ে বলেন, ‘আমরা দেখেছি, ফজিলাতুন্নেছা হলের ফ্লোরে ব্যালট পড়ে ছিল। আরও কয়েকটি হল থেকেও আমাদের পোলিং এজেন্টরা একই পরিস্থিতির কথা জানিয়েছে। শিবিরের এজেন্টরা সব ভোটকেন্দ্রে ঢোকার সুযোগ পেয়েছে। কিন্তু আমাদের পোলিং এজেন্টরা ঢোকার আগেই ভোট শুরু হয়ে যায়। এটা তো স্পষ্ট—এখানে কারচুপি হয়েছে। একটি নির্বাচনে এ রকম হতে পারে না। এই ব্রিফিংয়ের মাধ্যমে আমরা ভোট বর্জনের ঘোষণা দিলাম।’

টাইমলাইন: জাকসু
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৩
জাকসু নির্বাচন: এবার ভোট বর্জন বাম ছাত্র সংগঠনের
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৬
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫
১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪
জুলাই আন্দোলনকারীদের ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে আটক করে পুলিশি সোপর্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের বেশ কয়েকজন নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের ঘটনায় অভিযুক্ত ১২ শিক্ষার্থীকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জুলাইয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলায় সম্পৃক্ততার অভিযোগে অভিযুক্ত ২১ জন শিক্ষক ও দুই কর্মকর্তার মধ্যে একজন শিক্ষককে বাধ্যতামূলক অবসর, ৯ জন শিক্ষক ও একজন কর্মকর্তাকে...
রাজধানীর বসিলা সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপ মজুমদারের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের অভিযোগ ও জিডির পর তাঁর মরদেহ...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর