জাকসু নির্বাচনে শিক্ষার্থী ঐক্য ফোরামের প্যানেল ঘোষণা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৪ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে (জাকসু) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে এই প্যানেল ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলন থেকে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সাভারের একমাত্র নারী শহীদ নাফিসা হোসেন মারওয়ার মামা হযরত আলী জাকসু নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের প্যানেলের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

শিক্ষার্থী ঐক্য ফোরাম প্যানেলের হয়ে জাকসুর ভিপি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরিফুজ্জামান উজ্জল। সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে আবু তৌহিদ মো. সিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পুরুষ ও নারী হিসেবে যথাক্রমে জিয়া উদ্দিন আয়ান ও মালিহা নামলাহের নাম জানানো হয়।

এ ছাড়া বাকি পদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের প্যানেলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা সব প্রার্থীর নামে ধাপে ধাপে ঘোষণা করা হয়। 

এর আগে, ১৮ ও ১৯ আগস্ট মনোনয়ন ফরম উত্তোলন ও জমার সময় নির্ধারণ করেছিল জাবি প্রশাসন। পরে ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের সময় বাড়ানোর দাবির প্রেক্ষিতে একদিন সময় বাড়ায় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কেন্দ্রীয় সংসদের জন্য ৮৭ জন ও হল সংসদের জন্য ২৪১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। আর জমা দিয়েছেন চারজন।

জাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী, ২১ থেকে ২৪ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ২৫ আগস্ট খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এ ছাড়া ২৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত করে ২৯ আগস্ট চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। পরপর ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রচার। আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন।

১৯৭২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯২ সালে সবশেষ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘ দিন ধরেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনসহ নানা কর্মসূচি পালন করে আসছিল।

টাইমলাইন: জাকসু
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৬
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫
১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪
২২ আগস্ট ২০২৫, ১৭:৫১
জাকসু নির্বাচনে শিক্ষার্থী ঐক্য ফোরামের প্যানেল ঘোষণা
আসন্ন দুর্গাপূজা ঘিরে রাজধানীতে সহিংসতার কোনো তথ্য নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ–ডিএমপি। পূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম...
অন্ধকার ও নির্জন এলাকায় পৌঁছানোর তাজমিন বিষয়টি বুঝতে পেরে অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটকে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেন সুমন। জান্নাতুল চিৎকার করলে তার গলায় গামছা...
রাজধানীর ভাটারার সাঈদ নগর বড় মসজিদের পাশে একটি বাসার দ্বিতীয় তলার ব্যালকনি থেকে পড়ে মো. নাঈম (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের...
ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৫ টি দলের ৫ জন প্রতিদ্বন্দ্বেী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিসের সভাপক্ষে প্রার্থী ও...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর