জাকসু নির্বাচন: ‘কিছুক্ষণের’ মধ্যে ফল ঘোষণা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২২ পিএম

অবশেষে ঘোষণা হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফল। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. সোহেল আহমেদ জানিয়েছেন, শনিবার বিকেল সাড়ে ৪টায় ফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

এর আগে দুপুর আড়াইটায় ২১টি হলের সবগুলোর ভোট গণনা শেষ হয়। সে সময় জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান জানিয়েছিলেন, ফল ঘোষণায় সন্ধ্যা হতে পারে।

গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয় জাকসু নির্বাচনের ভোটগ্রহণ। চলে বিকেল ৫টা পর্যন্ত। ওই দিন রাত সোয়া ১০টায় শুরু হয় গণনা। আর আজ শনিবার বেলা আড়াইটার পরে শেষ হলো ভোট গণনা। প্রায় ৪০ ঘণ্টা সময় লাগল ভোট গণনায়। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভোট গণনা করা হয়।

এরই মধ্যে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদলসহ বেশ কয়েকটি বাম সংগঠন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। বেশ কয়েকজন বিএনপিপন্থি শিক্ষকও ভোট বর্জন করেছেন।

অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনের দুইজন সদস্য। নির্বাচনের ফলাফল প্রকাশের দেরির কারণ হিসেবে কমিশনের অব্যবস্থাপনাকে দায়ী করছেন শিক্ষার্থীরা। ভোটগ্রহণের চল্লিশ ঘণ্টা পরও ফল ঘোষণা না করায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

টাইমলাইন: জাকসু
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২২
জাকসু নির্বাচন: ‘কিছুক্ষণের’ মধ্যে ফল ঘোষণা
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৬
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫
১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের বেশ কয়েকজন নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের ঘটনায় অভিযুক্ত ১২ শিক্ষার্থীকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রাজধানীর বসিলা সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপ মজুমদারের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের অভিযোগ ও জিডির পর তাঁর মরদেহ...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে এবং ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারসহ কয়েক দফা দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর