জাকসু নির্বাচন: প্রচারে ব্যস্ত প্রার্থীরা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ এএম

জমে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। তবে অনেক প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। প্রার্থীরা বলছেন, তফসিল ঘোষণার আগেই বহিরাগতদের নিয়ে সমাগম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়েছেন অনেক প্রার্থী। নির্বাচন কমিশন বলছে, আচরণ বিধি ভঙ্গের অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। নির্বাচন ঘিরে উৎসবমুখর ক্যাম্পাস। চলছে প্রচার-প্রচারণা।

কয়েকটি সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, বহিরাগতদের পাশাপাশি সাবেক শিক্ষার্থীদের নিয়ে প্রচারণা চালিয়েছেন অনেকে। 

জাবি শিক্ষার্থী ঐক্য ফোরাম প্যানেলের ভিপি প্রার্থী আরিফুজ্জামান উজ্জল বলেন, ‘২৫ জনের বেশি একসাথে প্রচারণা করা যাবে না, তবে আমরা দেখছি কিছু কিছু প্রার্থী ২৫ জনের বেশি শিক্ষার্থী নিয়েও প্রচারণা চালাচ্ছেন।’ 

জাবি স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ প্যানেলের ভিপি প্রার্থী মাহফুজুল ইসলাম মেঘ বলেন, ‘আচরণবিধিতে স্পষ্ট বলা আছে—শুধুমাত্র শিক্ষার্থী ব্যতীত অন্য কেউ এই নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারবেন না। কিন্তু আমরা শিক্ষার্থী ছাড়াও অনেককে নির্বাচনে প্রচারণায় অংশ নিতে দেখছি।’ 

জাবি স্বতন্ত্র জিএস প্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, ‘আমাদের নির্বাচনী প্রচারণায় যে অর্থে পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়েছে, অনেককে দেখছি তার চেয়ে বেশি অর্থ খরচ করছে।’

নির্বাচন কমিশন বলছে, এরই মধ্যে আচরণ বিধিভঙ্গের কিছু মৌখিক ও আনুষ্ঠানিক অভিযোগ পেয়েছেন। যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, ‘যে অভিযোগগুলো উঠছে যেগুলো যাচাই-বাছাই করে অচরণবিধি ভঙ্গকারীর বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

জাকসু নির্বাচনে ভিপি পদে ১০ জন, জিএস পদে ৯ জনসহ মোট প্রার্থী ১৭৯ জন। ভোট আগামী ১১ সেপ্টেম্বর।

এদিক, ছাত্রদল সমর্থিত প্যানেল নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদম্য-২৪ পাদদেশে এই ইশতেহার ঘোষণা করা হয়। ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদি হাসান ও জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী এই ইশতেহার ঘোষণা করেন। এসময় প্যানেলের অন্যান্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন। ছাত্রদল সমর্থিত প্যানেল জয়লাভ করলে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা, শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়াসহ ৮টি পরিকল্পনা ঘোষণা করা হয়।

টাইমলাইন: জাকসু
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৬
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫
১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪
০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২১
জাকসু নির্বাচন: প্রচারে ব্যস্ত প্রার্থীরা
এখনো নিজ কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. শেখ শরীফুল আলম। গতকাল সোমবার থেকে টানা অবরুদ্ধ থাকায় তার সঙ্গে থাকা বেশ কয়েকজন অসুস্থ হয়ে...
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যকে মব করে কার্যালয় থেকে বের করে দেওয়ার দুদিন পর কক্ষের তালা ভাঙলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট...
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) গেটের ভেতরে ও বাইরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে থেকে ককটেল দুটি নিক্ষেপ করে...
বেশির ভাগ দেশে গণতন্ত্র পিছু হটছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ। বুধবার...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর