আজ রাতের মধ্যে ভোট গণনা সম্পন্ন হবে: জাকসু নির্বাচন কমিশন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর ভোট গণনা নিরবচ্ছিন্নভাবে চলবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম। আজ শুক্রবার রাতে তিনি এই তথ্য জানান। এ সময় তিনি আরও বলেন, ‘আজ রাতের মধ্যে ভোট গণনা সম্পন্ন হবে এবং যথারীতি ফলাফল ঘোষণা করা হবে।’

এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে রাশিদুল আলম বলেন, ‘গতকাল জাকসু ও হল সংসদ নির্বাচন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যথানিয়মে অনুষ্ঠিত হয়। বলা প্রয়োজন, ম্যানুয়াল পদ্ধতিতে নির্বাচনের ভোট গণনা করা হচ্ছে। ইতোমধ্যে ২১টি হল সংসদের মধ্যে ১৯টি হল সংসদের ভোট গণনা কার্যক্রম শেষ হয়েছে। অবশিষ্ট ২টি হল সংসদের কার্যক্রম চলমান। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এর ভোট গণনা চলছে এবং নিরবচ্ছিন্নভাবে এই গণনা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত চলবে।’

ড. এ. কে. এম. রাশিদুল আলম বলেন, ‘জাকসু নির্বাচন কমিশন আশা করছে, আজ রাতের মধ্যে ভোট গণনা সম্পন্ন হবে এবং যথারীতি ফলাফল ঘোষণা করা হবে।’ 

এতে আরও বলা হয়, ‘আজ সকালে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস ভোট গণনা কাজে অংশগ্রহণের জন্য নির্বাচন কমিশনে এসে অজ্ঞান হয়ে পড়েন এবং পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনা-উত্তর এই শোকাবহ পরিবেশে তাঁর নামাজে জানাজা এবং এতদসঙ্গে যুক্ত অন্যান্য অনুষ্ঠানাদি সম্পন্ন করার জন্য বেশকিছু সময় ব্যয় হয়। এই কারণে ভোট গণনা কার্যক্রমের গতি কিছুটা হ্রাস পায়। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হয়ে সহযোগিতার জন্য নির্বাচন কমিশনের পক্ষ সবিনয় অনুরোধ জানানো হয়েছে।’

টাইমলাইন: জাকসু
১২ সেপ্টেম্বর ২০২৫, ২২:২৭
আজ রাতের মধ্যে ভোট গণনা সম্পন্ন হবে: জাকসু নির্বাচন কমিশন
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৬
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫
১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর