একদিনেও শেষ হয়নি জাকসুর ভোট গণনা, কমিশন বলছে রাত হতে পারে

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম

একদিন পরও শেষ হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা। নির্বাচন কমিশন বলছে, গণনা শেষ করে ফলাফল আসতে বিকেল গড়িয়ে রাত হতে পারে।

এর আগে, ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার রাত পৌনে ১০টা থেকে শুরু হয় গণনার কাজ। শুক্রবার দুপুর পর্যন্ত সময় নিয়েছিল নির্বাচন কমিশন। তবে ভোট গণনায় সময় লাগছে বেশি। এ পর্যন্ত ২১টি হল সংসদের মধ্যে অন্তত ১৮টিতে ভোট গণনা শেষ হয়েছে।

আজ রাত ১০টার মধ্যে ফল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক রাশিদুল আলম। তিনি জানান, ওএমআর স্ক্যনিংয়ের পরিবর্তে হাতে ভোট গণনার কারণে সময় বেশি লাগছে। এবার জাকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৮ শতাংশ।

এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে। দু-একটি হলে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এদিকে অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জন করেছে ছাত্রদলের প্যানেলসহ পাঁচটি প্যানেলের প্রার্থীরা।

টাইমলাইন: জাকসু
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৫
একদিনেও শেষ হয়নি জাকসুর ভোট গণনা, কমিশন বলছে রাত হতে পারে
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৬
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫
১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দেবগ্রামের পুরুষরা ভোট দিয়ে মেয়র প্রার্থী ঠিক করেছেন। আগামী পৌরসভা নির্বাচনে গ্রামের একক প্রার্থী হয়ে লড়বেন তিনি। যদিও এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ ঠিক...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের বেশ কয়েকজন নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের ঘটনায় অভিযুক্ত ১২ শিক্ষার্থীকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জুলাইয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলায় সম্পৃক্ততার অভিযোগে অভিযুক্ত ২১ জন শিক্ষক ও দুই কর্মকর্তার মধ্যে একজন শিক্ষককে বাধ্যতামূলক অবসর, ৯ জন শিক্ষক ও একজন কর্মকর্তাকে...
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর