জাকসু নির্বাচন ঘিরে সরগরম ক্যাম্পাস, উৎসব মুখর পরিবেশে প্রচার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ এএম

ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে প্রার্থীদের দৌড়ঝাঁপ বাড়ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। অনুষদ থেকে হল তো বটেই, ক্যাম্পাসের মোড়ে মোড়ে এখন নির্বাচনী আমেজ। ইশতেহারের ঝাঁপি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন বাস্তবায়নের প্রতিশ্রুতি। আর যাচাই-বাছাই করে ভোটাধিকার প্রয়োগের কথা বলছেন শিক্ষার্থীরা।

নির্বাচনী আমেজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ষষ্ঠ দিনের প্রচারণায় বিভিন্ন অনুষদ আর হলগুলোয় ছুটছেন প্রার্থীরা। ক্যাম্পাসজুড়ে বিভিন্ন পয়েন্টেও গণসংযোগে ব্যস্ত অনেকে।

১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি পদে ১০ জন, জিএস পদে নয় জনসহ প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৭৯ জন। এরই মধ্যে প্রায় সব প্রার্থীই ঘোষণা করেছেন নির্বাচনী ইশতেহার। ভোটারদের কাছে গিয়ে সে ইশতেহার পুরোপুরি বাস্তবায়নের প্রতিশ্রুতিও দিচ্ছেন তাঁরা।

ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদি হাসান বলেন, ‘হলে হলে, ফ্যাকালটির সামনে যাচ্ছি আমাদের ভাই-বোনদের সমস্যাগুলো শুনছি। সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও দিচ্ছি।’ 

সংশপ্তক পর্ষদ প্যানেলের এজিএস (নারী) সোহাগী সামিয়া বলেন, ‘নির্বাচনী প্রচারের ক্ষেত্রে প্রশাসন অনেক বিধি-নিষেধ আরোপ করেছে। প্রতিটা ক্লাসে যাওয়া যাচ্ছে না, ফ্যাকালটির সামনে বোর্ড দেওয়া হয়েছে যেগুলোতে পোস্টার সাঁটানো যাচ্ছে না। এ রকম নানা প্রতিকূলতা মোকাবিলা করে আমরা নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছি।’

স্বতন্ত্র অঙ্গীকার পরিষদের এজিএস (পুরুষ) নাজমুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে নানা আন্দোলন-সংগ্রাম করেছি বলে আগে থেকেই সবার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। সেই জায়গা থেকেই সকলের কাছে ভোট চাচ্ছি। শিক্ষার্থীরা আমাদের সঙ্গে আছে।’

ভোটাররা বলছেন, কথার মায়াজালে না আটকে যাচাই-বাছাই করে ভোট দেবেন। ক্যাম্পাসের পরিবেশ উন্নয়নে যোগ্যরাই পছন্দের তালিকায় শীর্ষে থাকবেন।

টাইমলাইন: জাকসু
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৬
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫
১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪
০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১
জাকসু নির্বাচন ঘিরে সরগরম ক্যাম্পাস, উৎসব মুখর পরিবেশে প্রচার
ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৫ টি দলের ৫ জন প্রতিদ্বন্দ্বেী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিসের সভাপক্ষে প্রার্থী ও...
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দেবগ্রামের পুরুষরা ভোট দিয়ে মেয়র প্রার্থী ঠিক করেছেন। আগামী পৌরসভা নির্বাচনে গ্রামের একক প্রার্থী হয়ে লড়বেন তিনি। যদিও এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ ঠিক...
জুলাই আন্দোলনকারীদের ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে আটক করে পুলিশি সোপর্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর