জাকসু নির্বাচন: ভোট বর্জন আরও ২ প্যানেলের

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম

আরও দুটি প্যানেলের প্রার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। এ নিয়ে মোট চারটি প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা করল।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে ভোট বর্জনের ঘোষণা দেয় প্রগতিশীল শিক্ষার্থীদের প্যানেল ‘আমরা সম্প্রীতির ঐক্য’ ও স্বতন্ত্র শিক্ষার্থীদের প্যানেল ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’। তাদের দাবি, নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা, অব্যবস্থাপনা ও অথর্বতা এই সমগ্র নির্বাচনের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতা, পক্ষপাতদুষ্টতা ও সুষ্ঠু নির্বাচনে অনিচ্ছার অভিযোগও তোলেন তারা।

বিবৃতিতে বলা হয়েছে, ‘জাকসুতে অসঙ্গতির দায় শুরু থেকে শেষ পর্যন্ত প্রশাসনের। নির্বাচন কমিশন এবং প্রশাসনের চূড়ান্ত অব্যবস্থাপনা, গাফিলতি, ব্যর্থতার কারণে এই ইলেকশনের ক্রেডিবিলিটি নিয়ে যেকারো মনে প্রশ্ন উঠতে বাধ্য। গত কয়েকদিন ধরেই ছাত্রশিবির, ছাত্রদল, বাগছাস, স্বতন্ত্র, সম্প্রীতির ঐক্য—সকল প্যানেলই নিজেদের জায়গা থেকে নির্বাচন কমিশনের অদক্ষতা, অব্যবস্থাপনা এবং পক্ষপাতদুষ্টতার অভিযোগ করেছে। বারবার অভিযোগ দেওয়ার পরও নির্বাচন কমিশনের আচরণের কোনো পরিবর্তন হয় নাই।’

অব্যবস্থাপনা আর গাফিলতির কারণে এই নির্বাচনকে ঘিরে অনেক সন্দেহ আর প্রশ্নে ওঠার সুযোগ সৃষ্টি হয়েছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘এই দায় কেবল এবং কেবলমাত্র এই ব্যর্থ, অথর্ব এবং পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন আর প্রশাসনের। এই নির্বাচনের পুরো প্রক্রিয়াতেই নির্বাচনের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। একটি সুষ্ঠু প্রক্রিয়ায় জাকসু নির্বাচন আমাদের আজীবনের দাবী। আমরা এই অনিয়মের নির্বাচনকে বয়কট করেছি এবং দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনঃনির্বাচনের দাবী জানাচ্ছি।’

এর আগে নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছে ছাত্রদল এবং ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্ট-সমর্থিত সংশপ্তক পর্ষদ। জাতীয়তাবাদী শিক্ষকরাও নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

টাইমলাইন: জাকসু
১১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৫
জাকসু নির্বাচন: ভোট বর্জন আরও ২ প্যানেলের
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৬
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫
১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের রাবি শাখার সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৩ জনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে, হামলার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছে...
ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট, ভাঙচুর ও দখলের চেষ্টার ঘটনায় ছাত্রদলের সাবেক নেতা সাজ্জাদ হোসেন মিশুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার...
গাজীপুরের শ্রীপুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর এক কলেজছাত্রীকে অপহরণ করার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এ ঘটনার পর ওই ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। 
কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে চকরিয়ার কাকারা থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণের ৪ ঘণ্টা পর একটি...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর