জাকসু নির্বাচন

টেবিল-জনবল বাড়িয়ে আজই ভোট গণনা শেষ করা হবে: প্রধান নির্বাচন কমিশনার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ পিএম

সাময়িক স্থগিত থাকার পর নির্বাচন কমিশনের নির্দেশে আজ শুক্রবার আবারও জাকসুর ভোট গণনা শুরু হয়েছে। টেবিল ও জনবল বাড়িয়ে আজই ভোট গণনা কার্যক্রম শেষ করা হবে বলে জানিয়েছেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনিরুজ্জামান। এর আগে ওএমআর স্ক্যানার ব্যবহার না করায় হাতে গণনায় আপত্তি জানিয়ে ভোট গণনা স্থগিত রাখেন শিক্ষকরা। 

এদিকে, জাকসুর হল সংসদের ভোট গণনা এরই মধ্যে শেষ হয়েছে জানিয়েছে কর্তৃপক্ষ। এখন কেন্দ্রীয় সংসদের ভোট গণনা চলছে বলেও জানানো হয়।

এর আগে, ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার রাত পৌনে ১০টা থেকে গণনা শুরু হয় গণনার কাজ। শুক্রবার দুপুর পর্যন্ত সময় নিয়েছিল নির্বাচন কমিশন। তবে ভোট গণনায় সময় লাগছে বেশি। 

এ পর্যন্ত ২১টি হল সংসদের মধ্যে অন্তত ১৮টিতে ভোট গণনা শেষ হয়েছে। 

এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে। দু-একটি হলে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। 

এদিকে, অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জন করেছে ছাত্রদলের প্যানেলসহ ৫টি প্যানেলের প্রার্থীরা।

টাইমলাইন: জাকসু
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৬
টেবিল-জনবল বাড়িয়ে আজই ভোট গণনা শেষ করা হবে: প্রধান নির্বাচন কমিশনার
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৬
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫
১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪
জুলাই আন্দোলনকারীদের ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে আটক করে পুলিশি সোপর্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের বেশ কয়েকজন নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের ঘটনায় অভিযুক্ত ১২ শিক্ষার্থীকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জুলাইয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলায় সম্পৃক্ততার অভিযোগে অভিযুক্ত ২১ জন শিক্ষক ও দুই কর্মকর্তার মধ্যে একজন শিক্ষককে বাধ্যতামূলক অবসর, ৯ জন শিক্ষক ও একজন কর্মকর্তাকে...
রাজধানীর বসিলা সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপ মজুমদারের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের অভিযোগ ও জিডির পর তাঁর মরদেহ...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর