জাকসু নির্বাচন: অব্যবস্থাপনার অভিযোগ ছাত্রদল প্রার্থী বৈশাখীর

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬ পিএম

বৃহস্পতিবার সাকল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচন শুরু হয়েছে। সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বেড়েছে। নির্বাচন নিয়ে অনিয়মের না থাকলেও কিছুটা অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন ছাত্রদল প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী। তবে তার এই অভিযোগ অস্বীকার করেছেন হল কর্তৃপক্ষ।

সরেজমিনে ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, শান্তিপূর্ণভাবে তারা ভোট দিতে পারছেন। সকাল থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা অনিয়ম তারা দেখেননি। ভোট নিয়ে তাদের কোনো অভিযোগ নেই।

এদিকে কিছুটা অসঙ্গতির কথা জানিয়েছেন ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী। ১৩ নম্বর হলে ভোট প্রদান শেষে তিনি জানান, ভোট নিয়ে কোনো অনিয়ম তাঁর চোখে পড়েনি। তবে ভোট ব্যবস্থাপনায় কিছুটা গড়মিল তিনি দেখতে পেয়েছেন। এখানে কিছুটা লোপশেডিং হচ্ছে, যে কারণে ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে কিছুটা অসুবিধা হচ্ছে। এ ছাড়া অনেক শিক্ষার্থী যাদের কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে, তারা ভোট দিতে গিয়ে অসুবিধায় পড়ছেন। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের আগেই দেখার কথা ছিল।

তবে অভিযোগের বিষয়ে ১৩ নম্বর হলের প্রভোস্ট জানান, অভিযোগটি ঠিক নয়। যেসব শিক্ষার্থীর আইডির মেয়াদ শেষ হয়েছে কিংবা হারিয়ে গেছে তারা ভোট দিতে পারছেন। তাদের রেজিস্ট্রেশন নম্বরটি থাকলেই তারা ভোট দিতে পারছেন। এই সুযোগটি প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে।  

টাইমলাইন: জাকসু
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৬
১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬
জাকসু নির্বাচন: অব্যবস্থাপনার অভিযোগ ছাত্রদল প্রার্থী বৈশাখীর
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫
১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর