জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর খবরে ভুল ছবি ছড়াচ্ছে, বিব্রত ভুক্তভোগী

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে জান্নাতুল ফেরদৌস নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুর ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে একই নামের অন্য একজনের ছবি সম্বলিত সংবাদ প্রচার করা হয়েছে। এতে ওই শিক্ষকের পরিবার এবং যার ছবি প্রকাশ করা হয়েছে তিনি বিব্রতকর অবস্থায় পড়েছেন।

বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দায়িত্ব পালন করতে গিয়ে আজ শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়েন জাকসু নির্বাচন কর্মকর্তা ও চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস। দায়িত্ব পালনকালে সকাল ৯টার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যান ওই শিক্ষক।

শিক্ষক জান্নাতুল ফেরদৌস। ছবি: সংগৃহীত এদিকে এই ঘটনার সংবাদ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে দেশের বেশ কয়েকটি প্রথম সারির সংবাদমাধ্যম। কিন্তু এসব প্রতিবেদনে ওই শিক্ষকের পরিবর্তে ইনডিপেনডেন্ট টেলিভিশনে কর্মরত জান্নাতুল ফেরদৌস অনন্যার ছবি প্রকাশ করা হয়। এ নিয়ে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন তিনি। তবে তিনি বিষয়টি জানানোর পর কয়েকটি গণমাধ্যম তাঁর ছবি সরিয়ে নিয়েছে।

বিষয়টি নজরে আসার পর জান্নাতুল ফেরদৌস অনন্যা ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘আজ আমার একটা ছবি দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে নিউজ হয়েছে। বিভিন্ন পোর্টালে আমার ছবি দিয়ে সংবাদ প্রকাশ করেছে। সাংবাদিকতা শুধু করলেই হয় না। সংবাদ সংগ্রহের বস্তুনিষ্ঠতা থাকতে হবে।’

অনন্যা বলেন, ‘এসব ঘটনার কারণে সংবাদ মাধ্যমগুলোর ওপর থেকে মানুষ আস্থা হারাচ্ছে। কিছু নামকরা সংবাদমাধ্যমও কোনো যাচাই-বাছাই না করে এই ছবি ব্যবহার করেছে। বিষয়টি খুব দুঃখজনক।’

এ নিয়ে তিনি ফেসবুকেও পোস্ট করেন। সেখানে অনন্যা লেখেন, ‘একজন সংবাদকর্মী হয়ে আমি নিজেই অপসাংবাদিকতার শিকার। আমি নিজে খুবই বিব্রত এবং বিরক্ত। আমি শুধু ভাবছি যে শিক্ষক মারা গেলেন উনার পরিবারের কথা। তাদের কেমন লাগছে এই সংবাদ দেখে। উনার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আত্মার মাগফেরাত কামনা করছি।’ 

অনন্যা বলেন, ‘এই সংবাদ দেখে আমার শুভানুধ্যায়ী অনেকে আমাকে ফোন দিয়েছেন, খুদেবার্তা দিয়েছেন। সবার কাছে আমি কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

টাইমলাইন: জাকসু
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৮
জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর খবরে ভুল ছবি ছড়াচ্ছে, বিব্রত ভুক্তভোগী
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৬
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫
১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি স্কুলের অফিসকক্ষে এক শিক্ষক দম্পতির মারামারির ঘটনায় ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। উপজেলার ৮ নম্বর রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি...
চাঁদপুরের মতলব উত্তরে নিজ মুরগির খামারে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সাব্বির হোসেন (২২) নামের যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাতে এই ঘটনা ঘটে।
সিলেট বিভাগে হাম পরিস্থিতির উন্নতি ঘটেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর