ছাত্রদল কেন্দ্র দখলের চেষ্টা করেছে: শিবিরের জিএস প্রার্থী

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৩ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলের প্রার্থীরা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করেছেন বলে অভিযোগ তুলেছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাজহারুল ইসলাম।

আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’–এর এই প্রার্থী এ অভিযোগ তোলেন। এরআগে অবশ্য ছাত্রদলের পক্ষে সংবাদ সম্মেলনে নির্বাচনী কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে বলা হয়, ছাত্রশিবিরের প্যানেলকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম বলেন, ছাত্রদল তাজউদ্দিন হলে কেন্দ্র দখলের চেষ্টা করেছে। বঙ্গমাতা হলে মব সৃষ্টির পাশাপাশি সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করেছে ছাত্রদল।

তিনি বলেন, এই প্রশাসন বহিরাগতদের আগমন আটকাতে পারেনি। রবীন্দ্রনাথ হলে ঢুকে ছাত্রদল সহ-সভাপতি ভোট বানচালের চেষ্টা করেন।

মাজহারুল ইসলাম বলেন, ছাত্রদল শিবিরের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে প্রোপাগাণ্ডা সৃষ্টি করছে। শিক্ষার্থীরা ভোটের মাধ্যমেই সকল প্রহসনের জবাব দেবে।

টাইমলাইন: জাকসু
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৩
ছাত্রদল কেন্দ্র দখলের চেষ্টা করেছে: শিবিরের জিএস প্রার্থী
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৬
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫
১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দেবগ্রামের পুরুষরা ভোট দিয়ে মেয়র প্রার্থী ঠিক করেছেন। আগামী পৌরসভা নির্বাচনে গ্রামের একক প্রার্থী হয়ে লড়বেন তিনি। যদিও এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ ঠিক...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের বেশ কয়েকজন নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের ঘটনায় অভিযুক্ত ১২ শিক্ষার্থীকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জুলাইয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলায় সম্পৃক্ততার অভিযোগে অভিযুক্ত ২১ জন শিক্ষক ও দুই কর্মকর্তার মধ্যে একজন শিক্ষককে বাধ্যতামূলক অবসর, ৯ জন শিক্ষক ও একজন কর্মকর্তাকে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর