জাহাঙ্গীরনগর হল সংসদ: সুফিয়া কামাল হলের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৯ পিএম

কোনো প্রতিদ্বন্দ্বী না থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে বেগম সুফিয়া কামাল হলের সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। শনিবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

এ সময় নির্বাচন কমিশন জানায়, হলটিতে মোট ভোটার ছিল ৪৫৬ জন। তবে কোনো প্রতিদ্বন্দ্বিতা না হওয়ায় সব প্রার্থীকেই বিজয়ী ঘোষণা করা হয়েছে।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় জাকসু ও হল সংসদের ভোট। ৩৩ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে আংশিক ও পূর্ণাঙ্গ মিলে মোট সাতটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। তবে ভোটের দিন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল-সমর্থিত প্যানেল, প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন এবং ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের সংশপ্তক পর্ষদ।

এ ছাড়া নির্বাচনে অংশ নেয় ছাত্রশিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট, গণতান্ত্রিক ছাত্রসংসদ–সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম এবং স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ। অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নেন।

সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী ছিলেন ৯ জন। সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রার্থীতা করেন। কেন্দ্রীয় সংসদে মোট ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন।

২১টি হল সংসদের প্রত্যেকটির পদসংখ্যা ১৫। মোট পদ ৩১৫টি। এতে ৪৪৭ জন প্রার্থী ছিলেন। ছাত্রীদের ১০টি আবাসিক হলে ১৫০টি পদের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থী ছিল না এবং একজন করে প্রার্থী ছিল ৬৭টি পদে। সে হিসেবে মাত্র ২৪টি পদে ভোট হয়।

ছাত্রদল ও কয়েকটি বাম সংগঠনের পাশাপাশি বেশ কয়েকজন বিএনপিপন্থি শিক্ষকও জাকসু ভোট বর্জন করেছেন। নির্বাচনে অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনের দুইজন সদস্যও।

টাইমলাইন: জাকসু
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৮
জাহাঙ্গীরনগর হল সংসদ: সুফিয়া কামাল হলের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৬
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫
১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪
জুলাই আন্দোলনকারীদের ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে আটক করে পুলিশি সোপর্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের বেশ কয়েকজন নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের ঘটনায় অভিযুক্ত ১২ শিক্ষার্থীকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জুলাইয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলায় সম্পৃক্ততার অভিযোগে অভিযুক্ত ২১ জন শিক্ষক ও দুই কর্মকর্তার মধ্যে একজন শিক্ষককে বাধ্যতামূলক অবসর, ৯ জন শিক্ষক ও একজন কর্মকর্তাকে...
রাজধানীর বসিলা সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপ মজুমদারের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের অভিযোগ ও জিডির পর তাঁর মরদেহ...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর