জনবল বাড়িয়েও মেলেনি জাকসুর ফল, প্রক্টরের কথার ‘বরখেলাপ’

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৭ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম শুক্রবার রাতেও ঘটা করে সাংবাদিকদের বলেছিলেন, ‘আজ (শুক্রবার) রাতের মধ্যে ভোট গণনা সম্পন্ন হবে এবং যথারীতি ফলাফল ঘোষণা করা হবে।’ তবে শনিবার সকাল সাড়ে ৭টার দিকেও মেলেনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর ফলাফল।

ভোটগ্রহণের চব্বিশ ঘণ্টা পরও জাকসু নির্বাচনের ফল ঘোষণা না করায় শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে ক্ষোভ। দেরির কারণ হিসেবে অব্যবস্থাপনাকে দুষছেন শিক্ষার্থীরা।

শুক্রবার বিকেলে ওএমআর স্ক্যানার ব্যবহার না করা ও হাতে গণনার বিষয়ে আপত্তি জানিয়ে ভোট গণনা স্থগিত রাখেন শিক্ষকরা। এর এক ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনা শেষে আবারও নির্বাচন কমিশনের নির্দেশে গণনা শুরু করা হয়।

এদিকে, ফলাফল ঘোষণার আগেই জাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য ও জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন। শুক্রবার রাত পৌনে ৯টায় সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। 

এর আগে বৃহস্পতিবার জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। সেদিন ছাত্রদল সমর্থিতসহ বেশ কয়েকটি প্যানেল নির্বাচন বয়কট করে। নির্বাচন কার্যক্রম থেকে পদত্যাগ করেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের তিন সদস্য। সেদিন সন্ধ্যা ৭টায় ভোট গণনা শুরুর কথা থাকলেও তা রাত পৌনে ১০টায় শুরু হয়। এখন পর্যন্ত সবগুলো হল সংসদের ভোট গণনা শেষ। চলছে কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা।

টাইমলাইন: জাকসু
১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৭
জনবল বাড়িয়েও মেলেনি জাকসুর ফল, প্রক্টরের কথার ‘বরখেলাপ’
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৬
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫
১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর