জাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যেখানে জাকসুর বিভিন্ন পদে জমা মোট ২৭৬টি মনোনয়নপত্রের মধ্যে ২৫৬টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আর বাকি ২০টি মনোনয়নপত্র বিভিন্ন অসঙ্গতির জন্য অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আজ মঙ্গলবার সকাল থেকে অবৈধ ঘোষণা করা ২০টি মনোনয়নপত্রের প্রার্থীরা মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে আপিল শুরু করেছেন। যা দুপুর ২টা পর্যন্ত গ্রহণ করবে নির্বাচন কমিশন।

২০টি মনোনয়নপত্রের বিপরীতে যে কয়টি আবেদন জমা পড়বে সেগুলোর বিষয়ে আগামীকাল শুনানি হবে এবং পরের দিন রায় ঘোষণা করে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। সেদিন থেকেই শুরু হবে নির্বাচনের প্রচার।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ আগস্ট পর্যন্ত জাকসুর বিভিন্ন পদে সর্বমোট ২৭৬টি মনোনয়নপত্র জমা দেয় প্রার্থীরা। সেগুলো যাচাই-বাছাই শেষে গতকাল সন্ধ্যায় নির্বাচন কমিশন ২০টি মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৭ জনসহ মোট ২৫৬টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর জাকসুর ভোট অনুষ্ঠিত হবে। যেখানে ১১ হাজার ৯১৯ জন শিক্ষার্থী ভোট দেবেন।

টাইমলাইন: জাকসু
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৬
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫
১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪
২৬ আগস্ট ২০২৫, ১৩:১৮
জাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দেবগ্রামের পুরুষরা ভোট দিয়ে মেয়র প্রার্থী ঠিক করেছেন। আগামী পৌরসভা নির্বাচনে গ্রামের একক প্রার্থী হয়ে লড়বেন তিনি। যদিও এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ ঠিক...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের বেশ কয়েকজন নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের ঘটনায় অভিযুক্ত ১২ শিক্ষার্থীকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জুলাইয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলায় সম্পৃক্ততার অভিযোগে অভিযুক্ত ২১ জন শিক্ষক ও দুই কর্মকর্তার মধ্যে একজন শিক্ষককে বাধ্যতামূলক অবসর, ৯ জন শিক্ষক ও একজন কর্মকর্তাকে...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর