জাকসু নির্বাচন: ক্যাম্পাসে সেনা মোতায়েন চায় প্রশাসন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৪ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে তিন দিনের জন্য সেনা মোতায়েনের অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছে ক্যাম্পাস। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

জাকসুর বিভিন্ন পদে ২৭৩ জন এবং হল সংসদের জন্য ৪৬৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রথম দিনে (সোমবার) জাকসুর জন্য ফরম নেন ৮৭ জন এবং হল সংসদের জন্য ২৪১ জন প্রার্থী। তবে শেষ দিনে (বৃহস্পতিবার) জমে ওঠে পুরো ক্যাম্পাস। সেদিন মোট ৪৮৫ জন মনোনয়নপত্র কেনেন।

মোট তিন দিনে জাকসুর জন্য ২৯৯ এবং হল সংসদের জন্য ৫১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচনী পরিবেশ নিয়ে প্রার্থী হতে ইচ্ছুক শিক্ষার্থীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

তবে ঝুঁকি এড়াতে চায় নির্বাচন কমিশন। তারা নির্বাচনের আগে ও পরে তিন দিন ক্যাম্পাসে সেনাসদস্যদের স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখার অনুরোধ জানিয়েছে।

জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব এ কে এম রাশিদুল আলম বলেন, “অবাধ ও অংশগ্রহণমূলক এবং কোনো প্রকার পেশীশক্তিমুক্ত নির্বাচন চাই আমরা। এ কারণে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুলিশ ও সেনাবাহিনীকে অনুরোধ করেছি, যেন নিরাপত্তার বলয় সুদৃঢ় করতে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে আমাদের সহযোগিতা করেন।”

তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন। এবারের মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন।

টাইমলাইন: জাকসু
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৬
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫
১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪
২১ আগস্ট ২০২৫, ২১:৫৮
জাকসু নির্বাচন: ক্যাম্পাসে সেনা মোতায়েন চায় প্রশাসন
আশুলিয়ায় শারমিন গ্রুপের পোশাক কারখানার ৮ তলার ছাদ থেকে লাফিয়ে সিনিয়র মার্চেন্ডাইজার মো. জামাল উদ্দিনের মৃত্যু হয়। এ ঘটনায় শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন ও পরিচালক শারাফ...
ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়াতে তৈরি পোশাক কারখানার ভেতরে গ্যাস সিলিন্ডার ভর্তি কভার্ড ভ্যানে বিস্ফোরণ ও আগুনের ঘটনায়  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন গাড়িচালক নুর...
আশুলিয়ায় পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার ভর্তি কাভার্ডভ্যানে ভয়াবহ বিস্ফোরণের পর, এখনো যেখানে সেখানে পড়ে আছে ক্ষতিগ্রস্ত কয়েকশ সিলিন্ডার। যেকোনো মুহূর্তে নতুন বিস্ফোরণের শঙ্কায় আতঙ্কে স্থানীয়রা।...
সাভারের আশুলিয়ার জামগড়াতে তৈরি পোশাক কারখানার ভেতরে গ্যাস সিলিন্ডার ভর্তি কভার্ড ভ্যানে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় ৭ জন নিহতের পর প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষনা করেছে কর্তৃপক্ষ।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর