জাকসু নির্বাচন: ছাত্রদলের ভোট বর্জন নিয়ে যা বলছে শিবির

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম

ভোট বর্জন প্রার্থীর অধিকার বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে শিবির–সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাজহারুল ইসলাম। ছাত্রদলের ভোট বর্জনের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

মাজহারুল বলেন, “নির্বাচনে কিছু ত্রুটি থাকলেও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হয়েছে। ভোট বর্জন করা প্রার্থীর গণতান্ত্রিক অধিকার। ছাত্রদল কী করবে সেটা তাদের ব্যাপার।”

এর আগে, অনিয়মের অভিযোগ তুলে জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল। বৃহস্পতিবার দুপুরে ভোট চলাকালীন সময়েই এ ঘোষণা আসে।

বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হলে এক ব্রিফিংয়ে ছাত্রদলের জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী ভোট বর্জনের ঘোষণা দেন। এ সময় তিনি প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ আনেন। এ নিয়ে বিস্তারিত তুলে ধরতে একটি সংবাদ সম্মেলন হবে বলেও জানান তিনি।

৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাকসুর এই নির্বাচন। এতে আংশিক ও পূর্ণাঙ্গ মিলে মোট সাতটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে পূর্ণাঙ্গ প্যানেলগুলো হলো—ছাত্রদল–সমর্থিত প্যানেল, ছাত্রশিবির–সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট, প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ–সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম।

আংশিক প্যানেল দিয়েছে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ এবং ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের সংশপ্তক পর্ষদ। এছাড়া অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন।

সহসভাপতি (ভিপি) পদে লড়ছেন ৯ জন প্রার্থী। সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন। কেন্দ্রীয় সংসদের মোট ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী।

ভোটের শুরু থেকেই শিবির ও ছাত্রদলের প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন।

টাইমলাইন: জাকসু
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৪
জাকসু নির্বাচন: ছাত্রদলের ভোট বর্জন নিয়ে যা বলছে শিবির
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৬
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫
১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪
জামায়াতে ইসলামীতে যোগদান করায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা জসিম উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের এক...
গত ৫৪ বছর ধরে দেশবাসী শুধু মানুষের আইন দেখেছে, আল্লাহ্‌র আইন দেখেনি। এমনটাই বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আজ বুধবার বিকেলে ভোলা সরকারি স্কুল মাঠে...
পুলিশের মালাখানা বা অস্ত্রাগার থেকে লুট করা অস্ত্র জামায়াত-শিবিরের কাছে আছে বলে অভিযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা হারুনুর রশীদ।...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন সর্বমিত্র চাকমা। সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন তিনি।
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর