রাত থেকে চলছে জাকসুর ভোট গণনা, ফল আসতে পারে বিকেলে

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৪ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা চলেছে সারা রাত। আজ শুক্রবার সকালেও তা অব্যাহত রয়েছে। অনিয়ম, পক্ষপাতিত্বের অভিযোগ আর বর্জনের মধ্য দিয়ে শেষ হওয়া এ ভোটের ফল আসতে আসতে বিকেল হয়ে যেতে পারে। জাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, ২১টি হলের মধ্যে ১১টির ফল এসেছে।

এরআগে গতকাল সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল পাঁচটা পর্যন্ত। যেসব কেন্দ্রে ভোটের সারিতে ভোটাররা অপেক্ষায় ছিলেন, সময় শেষেও তারা ভোট দিতে পেরেছেন। ভোটগ্রহণ শেষে ২১টি হল থেকে ব্যালট বাক্সগুলো সিনেট হলে নেওয়া হয়। ভোটগণনা শুরু হয় রাত সোয়া ১০টার দিকে।

জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানিয়েছেন, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা হচ্ছে। 

দিনভর ভোটে নানা অনিয়মের অভিযোগ তুলে গতকালই নির্বাচন বর্জন করেছে ছাত্রদলসহ কয়েকটি বাম সংগঠন এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। আবারও ভোট গ্রহণের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভও করেছে ছাত্রদল।

৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের উদ্দীপনা ছিল ব্যাপক। ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে মোট সাতটি প্যানেল। ছাত্রদল, ছাত্রশিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট, প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য ও গণতান্ত্রিক ছাত্র সংসদ–সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে।

অন্যদিকে আংশিক প্যানেল দেয় স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ এবং ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের সংশপ্তক পর্ষদ। এছাড়া অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েছেন।

সহসভাপতি (ভিপি) পদে লড়েছেন ৯ জন প্রার্থী। সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়েছেন ৮ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন। কেন্দ্রীয় সংসদে মোট ২৫টি পদে লড়েছেন ১৭৭ জন প্রার্থী।

জাকসুর সঙ্গে ২১টি হল সংসদের জন্য প্রতিনিধি বাছাইয়ের ভোটও অনুষ্ঠিত হয়েছে। একেকটি হলে পদসংখ্যা ১৫। ২১টি হল সংসদে মোট পদ ৩১৫টি। এতে ৪৪৭ জন প্রার্থী হয়েছেন। ছাত্রীদের ১০টি আবাসিক হলে ১৫০টি পদের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থী ছিল না। একজন করে প্রার্থী ছিলেন ৬৭টি পদে। সে হিসেবে মাত্র ২৪টি পদে ভোট হয়।

১০ম বারের মতো হওয়া এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ছিল ১১ হাজার ৮৪৩। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫, ছাত্রী ৫ হাজার ৭২৮।

নির্বাচনের শুরু থেকেই পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগ করে ছাত্রদল ও ছাত্রশিবির। দুপুরের পর অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন ঘোষণা করে ছাত্রদল। এরপর ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্ট-সমর্থিত সংশপ্তক পর্ষদ, প্রগতিশীল শিক্ষার্থীদের প্যানেল ‘আমরা সম্প্রীতির ঐক্য’ ও স্বতন্ত্র শিক্ষার্থীদের প্যানেল ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ও ভোট বর্জন করে। বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষকরাও নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

টাইমলাইন: জাকসু
১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৮
রাত থেকে চলছে জাকসুর ভোট গণনা, ফল আসতে পারে বিকেলে
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৬
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫
১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দেবগ্রামের পুরুষরা ভোট দিয়ে মেয়র প্রার্থী ঠিক করেছেন। আগামী পৌরসভা নির্বাচনে গ্রামের একক প্রার্থী হয়ে লড়বেন তিনি। যদিও এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ ঠিক...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের বেশ কয়েকজন নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের ঘটনায় অভিযুক্ত ১২ শিক্ষার্থীকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জুলাইয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলায় সম্পৃক্ততার অভিযোগে অভিযুক্ত ২১ জন শিক্ষক ও দুই কর্মকর্তার মধ্যে একজন শিক্ষককে বাধ্যতামূলক অবসর, ৯ জন শিক্ষক ও একজন কর্মকর্তাকে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর