জাকসু নির্বাচন: অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিলে অন্যদের ক্ষোভ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০১ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিলের ঘটনায় ক্ষোভ জানিয়েছেন অন্য প্রার্থীরা। তাদের অভিযোগ, অমর্ত্য রায়কে চূড়ান্ত ভোটার ও প্রার্থী তালিকায় রাখার পরও শেষ মুহূর্তে বাতিল করা, নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ।

নিয়মিত ছাত্রত্ব না থাকায় সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী অমর্ত্য রায়কে অনিয়মিত শিক্ষার্থী হিসেবে রায় দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। শনিবার কমিশন থেকে বিজ্ঞপ্তি দিয়ে তার প্রার্থিতা বাতিলের কথা জানানো হয়।

হঠাৎ করে তার প্রার্থিতা বাতিলের ঘটনায় ক্ষুব্ধ সম্প্রীতির ঐক্য প্যানেলের অন্য প্রার্থীরা। বিষয়টি নির্বাচন কমিশনের গাফিলতি দাবি করে এ বিষয়ে উপাচার্যের হস্তক্ষেপ চান তারা।

সম্প্রীতির ঐক্য প্যানেলের জিএস প্রার্থী শরণ এহসান বলেন, ‘যেহেতু নির্বাচন কমিশনের নানান কর্মকাণ্ডে অন্যান্য অনেক প্রার্থীই আসলে ক্ষুব্ধ। আমরা সকলের সঙ্গে কথা বলব, অমর্ত্য রায় প্রসঙ্গে। অনেকেই আমাদের সঙ্গে একাত্মতা জানিয়েছেন। তারাও আমাদের সঙ্গে থাকতে চেয়েছেন। আমরা সকলের সঙ্গেই কথা বলব।’

এদিকে, প্রচারণার শেষের দিকে এসে হুট করে অমর্ত্য রায়ের প্রার্থিতা এভাবে বাতিলের ঘটনায় ক্ষোভ জানিয়েছেন অনেক প্রার্থী। বিষয়টিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবেও দেখছেন কেউ কেউ।

শিক্ষার্থী ঐক্য ফোরামের জিএস প্রার্থী আবু তৌহিদ মো. সিয়াম বলেন, ‘নির্বাচন কমিশন কারও স্বার্থ হাসিলের জন্য অতি চালাকি আমাদের সঙ্গে করেছে। কমিশন যদি এভাবে তার কাজ চলমান রাখে, তাহলে আগামী ১১ সেপ্টেম্বরের জাকসু নির্বাচন নিয়ে আমাদের ভিন্নভাবে ভাবতে হবে।’

স্বতন্ত্র জিএস প্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, ‘নির্বাচন কমিশন যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের প্রার্থিতা দিয়েছে, সেখানে কি প্রথমেই ধরা পড়া উচিত নয় যে একজন ইনভ্যালিড কিনা। তারপর তারা একটি চূড়ান্ত প্রার্থিতার তালিকাও প্রকাশ করেছে। সেখানেও তারা এত বড় ভুলটা নাকি নোটিশ করেনি।’

স্বতন্ত্র অঙ্গীকার পরিষদের এজিএস নাজমুল ইসলাম বলেন, ‘যেহেতু নির্বাচনের আর অল্প কিছুদিন আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কি একটি ডিজাইনের মাধ্যমে জাকসু বানচালের কোনো পায়তারা করছে কিনা, সেটা নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে।’

৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর হতে যাচ্ছে জাকসু নির্বাচন। ৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।

টাইমলাইন: জাকসু
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৬
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫
১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪
০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫১
জাকসু নির্বাচন: অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিলে অন্যদের ক্ষোভ
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর