নির্বাচন সুষ্ঠু হলে জয়লাভের প্রত্যাশা শিবিরের ভিপি প্রার্থীর

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৪ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হলে জয়লাভ করবেন বলে মন্তব্য করেছেন ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আরিফুল্লাহ আদিব। আজ বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের সঙ্গে এ কথা জানান। 

ছাত্রদলের অভিযোগের বিষয়ে ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের সহ-সভাপতি ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব বলেন, ‘ছাত্রদল যে অভিযোগ দিচ্ছে স্পেসিফিক যে অভিযোগ সেটা দিতে বলবেন।’

এক প্রশ্নের জবাবে আরিফুল্লাহ আদিব বলেন, ‘কেউ কোনো ভয়ভীতি দেখাচ্ছে না। আমাদের বিশ্ববিদ্যালয়ের (শিবির) সভাপতি গতকাল রাতে নির্বাচন অফিসে গিয়েছিলেন শুধু অবজারভার রাখা হবে কিনা, পোলিং এজেন্টের বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য গিয়েছিলেন। এছাড়া আর কোনোকিছুই নয়।’

জয়-পরাজয় যেটিই হোক এ বিষয়ে আপনাদের মানসিকতা কি– এমন প্রশ্নের জবাবে শিবিরের ভিপি প্রার্থী বলেন, ‘আমরা প্রত্যাশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। যদি শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সেটি নিশ্চিত করে পারে তাহলে জয়–পরাজয় যেটিই হোক আমরা মেনে নেব।’

ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ তুলে শিবিরের এই প্রার্থী বলেন, ‘নির্বাচন অফিস থেকে যখন ব্যালট বক্স নিয়ে যাওয়া হচ্ছিল, তখন ছাত্রদলের নেতা-কর্মীরা পিছুপিছু যেতে থাকে। এ সময় ক্যাম্পাসের একজন সাংবাদিক এটি ভিডিও করছিলেন। এর কারণে ওই সাংবাদিককে জেরা করা হয় এবং ওই সাংবাদিকের মোবাইলে যে ভিডিও ছিল সেটি ডিলিট করতে বাধ্য করা হয়। ওই সাংবাদিক নিজেকে একটু শঙ্কার মধ্যে রেখেছেন। ওই সময় তার সাথে যে আচরণ করা হয়েছে সেটি নিয়ে উনি শঙ্কিত। এই বিষয়গুলো আসলে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার ক্ষেত্রে একটু আমাদের মধ্যে শঙ্কা তৈরি করে। যে বিষয়গুলো হয়েছে আমি মনে করি অতিদ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসন সে বিষয়গুলোকে সমাধান করবে।’

নির্বাচনের জয়লাভের আশাবাদ ব্যক্ত করে আরিফুল্লাহ আদিব বলেন, ‘আমরা মনে করি প্রশাসন আমাদের একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং নির্দলীয় নির্বাচন উপহার দেবে। যদি আমরা এরকম অবাধ ও সুষ্ঠু নির্বাচন পাই তাহলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল পূর্ণাঙ্গভাবে জয়লাভ করবে বলে আমরা প্রত্যাশা করি।’

টাইমলাইন: জাকসু
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৬
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৪
নির্বাচন সুষ্ঠু হলে জয়লাভের প্রত্যাশা শিবিরের ভিপি প্রার্থীর
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫
১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের রাবি শাখার সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৩ জনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে, হামলার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছে...
ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট, ভাঙচুর ও দখলের চেষ্টার ঘটনায় ছাত্রদলের সাবেক নেতা সাজ্জাদ হোসেন মিশুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার...
গাজীপুরের শ্রীপুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর এক কলেজছাত্রীকে অপহরণ করার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এ ঘটনার পর ওই ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। 
কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে চকরিয়ার কাকারা থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণের ৪ ঘণ্টা পর একটি...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর