২টার মধ্যে শেষ হবে গণনা, জাকসুর ফল সন্ধ্যা ৭টায়: প্রধান নির্বাচন কমিশনার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ ভোট গণনা আজ শনিবার বেলা ২টার মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান। তিনি জানান, আজ সন্ধ্যা ৭টায় জাকসুর ফল ঘোষণা করা হবে। 

আজ শনিবার বেলা ১২টার দিকে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। 

অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেন, একজন শিক্ষক পদত্যাগের কথা আমরা সোশ্যাল মিডিয়ায় শুনেছি। কিন্তু নির্বাচন কমিশনে কোনো পদত্যাগপত্র আসেনি।

এদিকে, ভোটগ্রহণের চব্বিশ ঘণ্টা পরও জাকসু নির্বাচনের ফল ঘোষণা না করায় শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে ক্ষোভ। দেরির কারণ হিসেবে অব্যবস্থাপনাকে দুষছেন শিক্ষার্থীরা।

শুক্রবার বিকেলে ওএমআর স্ক্যানার ব্যবহার না করা ও হাতে গণনার বিষয়ে আপত্তি জানিয়ে ভোট গণনা স্থগিত রাখেন শিক্ষকরা। এর এক ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনা শেষে আবারও নির্বাচন কমিশনের নির্দেশে গণনা শুরু করা হয়।

এদিকে, ফলাফল ঘোষণার আগেই জাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য ও জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন। শুক্রবার রাত পৌনে ৯টায় সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। 

এর আগে বৃহস্পতিবার জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। সেদিন ছাত্রদল সমর্থিতসহ বেশ কয়েকটি প্যানেল নির্বাচন বয়কট করে। নির্বাচন কার্যক্রম থেকে পদত্যাগ করেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের তিন সদস্য। সেদিন সন্ধ্যা ৭টায় ভোট গণনা শুরুর কথা থাকলেও তা রাত পৌনে ১০টায় শুরু হয়। এখন পর্যন্ত সবগুলো হল সংসদের ভোট গণনা শেষ। চলছে কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা।

টাইমলাইন: জাকসু
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৪
২টার মধ্যে শেষ হবে গণনা, জাকসুর ফল সন্ধ্যা ৭টায়: প্রধান নির্বাচন কমিশনার
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৬
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫
১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর