ইরানের কাছে আমেরিকার ‘বিশাল নৌবহর’

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৩:১৪ পিএম

আমেরিকার বিশাল নৌবহর ইরানের কাছাকাছি পৌঁছেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে তেহরান আগ্রহী বলেও মনে করেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে বাড়ছে যুদ্ধের শঙ্কা। তবে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন কি শুধু শক্তি প্রদর্শন, নাকি নতুন সংঘাতের ইঙ্গিত—তা নিয়ে আন্তর্জাতিক মহলে বাড়ছে উদ্বেগ।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েক দিন ধরেই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে জল্পনা চলছে। এরই মধ্যে ইরানের দিকে যুদ্ধজাহাজের বহর পাঠানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। অবশ্য, তা ব্যবহার না-ও হতে পারে বলে জানান তিনি।

মার্কিন সামরিক কর্মকর্তারা সোমবার জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। সাথে রয়েছে টমাহক ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ ও অত্যাধুনিক এজিস ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

২০২৫ সালের জুনে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ১২ দিনের আগ্রাসনের আগেও একই ধরনের সামরিক প্রস্তুতি নিয়েছিল ওয়াশিংটন।

এদিকে সম্ভাব্য হামলা ঠেকাতে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, হামলা করলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিসহ ইসরায়েলও ইরানের লক্ষ্যবস্তু হবে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আরও বাড়ার শঙ্কা বিশ্লেষকদের।

ইরানে আগ্রাসনের পাশাপাশি কূটনৈতিক ও অর্থনৈতিক চাপও বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসন। ইরানি তেল পাচারের অভিযোগে এরই মধ্যে ৯টি জাহাজ ও মালিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সামরিক প্রস্তুতি, কূটনৈতিক চাপ ও পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি দিনদিন আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

টাইমলাইন: মধ্যপ্রাচ্য সংকট
২৭ জানুয়ারি ২০২৬, ১৫:১৪
ইরানের কাছে আমেরিকার ‘বিশাল নৌবহর’
১১ জানুয়ারি ২০২৬, ১৭:১৩
৩০ অক্টোবর ২০২৫, ২১:০০
১৩ অক্টোবর ২০২৫, ২২:৫৬
১৩ অক্টোবর ২০২৫, ১৭:৩৭
২৫ জুন ২০২৫, ১৭:০৮
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর