ইরানে হামলাকে হিরোশিমার ঘটনার সঙ্গে তুলনা ট্রাম্পের

আপডেট : ২৫ জুন ২০২৫, ০৫:৫৬ পিএম

সম্প্রতি ইরানে চালানো বোমা হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় আমেরিকার চালানো পরমাণু বোমা হামলার সঙ্গে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেদারল্যান্ডসের দ্য হেগে আজ বুধবার সামরিক জোট ন্যাটোর সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। কারণ হিসেবে ট্রাম্প বলেন, দুটো হামলাই যুদ্ধ বন্ধ করতে সক্ষম হয়েছে। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। ন্যাটোর সম্মেলনে ট্রাম্প বলেন, ‘হিরোশিমার উদাহরণ আমি দিতে চাচ্ছি না। আমি চাচ্ছি না নাগাসাকির উদাহরণ দিতে। কিন্তু দুটো হামলাই কিন্তু যুদ্ধ বন্ধ করেছিল। এবারও ইরানে হামলা যুদ্ধ বন্ধ করে দিল। এই কাজ না করলে তারা এখনো যুদ্ধ চালিয়ে যেত।’ 

এমন এক সময় ট্রাম্প এই মন্তব্য করলেন, যখন তিনি আগেই জানিয়েছেন, ইরানে মার্কিন হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি কয়েক দশক পিছিয়ে গেছে। যদিও মার্কিন গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের পারমাণবিক কর্মসূচি সামান্য হোঁচট খেয়েছে মাত্র, পুরোপুরি বন্ধ করা যায়নি। কেবল কয়েক মাসের জন্য পিছিয়ে দেওয়া গেছে।

তবে ট্রাম্প এই গোয়েন্দা মূল্যায়ন প্রত্যাখ্যান করেছেন। ন্যাটো সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেছিলেন, ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে নিখুঁতভাবে হামলা চালানো হয়েছে এবং তা ধ্বংস হয়েছে।

মার্কিন হামলার কারণে ইরানের পারমাণবিক কর্মসূচি কতটা পিছিয়েছে বলে মনে করেন–এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘মূলত কয়েক দশক।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি এটি পেলে নরকে যেত....সবশেষ তারা যা চেয়েছিল সেটা হল সমৃদ্ধকরণ। ওই আঘাত (ইরানে হামলা) যুদ্ধের অবসান ঘটিয়েছে।’

ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ে গোয়েন্দা প্রতিবেদনের তথ্য নিয়ে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, ‘তারা আসলেই জানে না। ইরানে হামলায় তাদের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।’

এ নিয়ে ইসরায়েল একটি প্রতিবেদন প্রকাশ করবে দাবি করে ট্রাম্প জানান, সেই প্রতিবেদনেই জানা যাবে আসলে কী পরিমাণ ক্ষতি ইরানের হয়েছে। 

টাইমলাইন: মধ্যপ্রাচ্য সংকট
২৭ জানুয়ারি ২০২৬, ১৫:১৪
১১ জানুয়ারি ২০২৬, ১৭:১৩
৩০ অক্টোবর ২০২৫, ২১:০০
১৩ অক্টোবর ২০২৫, ২২:৫৬
১৩ অক্টোবর ২০২৫, ১৭:৩৭
২৫ জুন ২০২৫, ১৭:৪৯
ইরানে হামলাকে হিরোশিমার ঘটনার সঙ্গে তুলনা ট্রাম্পের
২৫ জুন ২০২৫, ১৭:০৮
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর