পরমাণু কর্মসূচি ফের শুরু করছে ইরান, ইসরায়েলে হামলার দাবি নাকচ

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৪:২০ পিএম

মার্কিন ও ইসরায়েলি হামলার কারণে বন্ধ হয়ে যাওয়ার পর এবার ফের পরমাণু কর্মসূচি শুরু করতে যাচ্ছে ইরান। এই কার্যক্রম ফের পরিচালনা করার তোড়জোড় চলছে বলে দাবি করেছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ এসলামি। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

মোহাম্মাদ এসলামি বলছেন, পরমাণু কর্মসূচি ও কেন্দ্রগুলোতে যে ক্ষতি হয়েছে, তা দ্রুত সারিয়ে তুলছে ইরান। এরপর সেখানেই পরিচালিত হবে পরমাণু কার্যক্রম।

ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ বলছে, এ সংক্রান্ত একটি বিবৃতিতে এসলামি বলেন, ‘যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো ঠিক করতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি এবং এরই মধ্যে সেখানে যাওয়ার সব প্রতিবন্ধকতা দূর হয়েছে। এবার নির্বিঘ্নে কাজ শুরু করতে চাইছে ইরান।’

ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানও ইসরায়েলে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে বলে দাবি করছে তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

তবে ইসরায়েলে আজ কোনো হামলা হয়নি বলে দাবি করেছে তেহরান। ইরানের সামরিক বাহিনীর প্রধান বলেন, ইসরায়েলে কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েল ‘আগ্রাসন’ বন্ধ করলে তাদের দেশও হামলা চালাবে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইসরায়েল যদি তেহরানে হামলা না চালায়, তাহলে আমরাও কোনো জবাব দেব না। ইসরায়েল যদি এখনই তাদের অবৈধ আগ্রাসন বন্ধ করে, তাহলে ইরানও প্রতিক্রিয়া অব্যাহত রাখবে না।’ 

তবে ইসরায়েল ও ইরানের মধ্য যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় তেহরানে সেনাবাহিনীকে তীব্র হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টৎজ। কিন্তু ইসরায়েলি সরকার এর আগে বিবৃতিতে জানিয়েছিল, ইরানে হামলায় নির্ধারিত লক্ষ্য অর্জনের পর তারা আমেরিকার দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে।

টাইমলাইন: মধ্যপ্রাচ্য সংকট
১১ জানুয়ারি ২০২৬, ১৭:১৩
১৩ অক্টোবর ২০২৫, ২২:৫৬
১৩ অক্টোবর ২০২৫, ১৭:৩৭
২৫ জুন ২০২৫, ১৭:০৮
২৪ জুন ২০২৫, ১৬:২০
পরমাণু কর্মসূচি ফের শুরু করছে ইরান, ইসরায়েলে হামলার দাবি নাকচ
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে জোটের সদরদপ্তর স্থাপনে একমত হয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। সোমবার তুরস্কে ৩ দেশের প্রতিনিধিদের প্রথম বৈঠকের পর দেয়া এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো...
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার কিরগিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী...
জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের লারাক দ্বীপে দুটি রকেট লঞ্চারে যুক্তরাষ্ট্রের বোমা হামলার জবাবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর। 
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর