গাজার অর্থনীতি পুনরুদ্ধারে লাগতে পারে কয়েক দশক: জাতিসংঘ

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ১০:০২ পিএম

দুই বছরের ইসরায়েলি আগ্রাসনে গাজায় ৮৭ শতাংশ পর্যন্ত জিডিপি হ্রাস পেয়েছে। মাথাপিছু আয় পৌঁছেছে বিশ্বের সবচেয়ে নিম্নস্তরে। এক প্রতিবেদনে জাতিসংঘ সতর্ক করে জানায় যে, ইতিহাসের সবচেয়ে খারাপ অর্থনৈতিক পতনের কবলে রয়েছে গাজা, যা উপত্যকার অর্থনৈতিক উন্নয়নকে ৭০ বছর পিছিয়ে দিয়েছে।

ইতিহাসের সবচেয়ে মারাত্মক সংকটে পড়েছে গাজার অর্থনীতি। ইসরায়েলি আগ্রাসনে গত দুই বছরে অঞ্চলটির জিডিপি হ্রাস পেয়েছে ৮৭ শতাংশ পর্যন্ত। একইসাথে মাথাপিছু আয় পৌঁছেছে নিম্নস্তরে।

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার এক প্রতিবেদন বলছে, গাজার অর্থনীতি এমন এক মন্দার মধ্যে পড়েছে যা ১৯৬০ সালের পর বিশ্বের সবচেয়ে খারাপ ১০টি অর্থনৈতিক পতনের তালিকায় স্থান পেয়েছে।

গাজার এই পরিস্থিতিকে রেকর্ডের সবচেয়ে মারাত্মক অর্থনৈতিক সংকট হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রতিবেদনটিতে। প্রায় দুই দশক বাণিজ্য, চলাচল এবং প্রবেশাধিকারে ইসরায়েলি সীমাবদ্ধতায় অঞ্চলটি সম্পূর্ণরূপে বহির্বিশ্বের সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দেওয়া রাজস্ব ইসরায়েল আটকে রাখায় সংকট আরও গুরুতর হয়েছে বলে প্রতিবেদনে দাবি করেছে জাতিসংঘ। দুই বছরের আগ্রাসনে গাজায় ৭০ শতাংশ স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সংস্থাটির অনুমান, শুধুমাত্র গাজার পুনর্গঠন ও পুনরুদ্ধারের খরচ হবে ৭ হাজার কোটি ডলারেরও বেশি।

প্রচুর সহায়তা থাকলেও, ২০২৩ সালের অক্টোবরের পূর্ববর্তী জিডিপি পুনরুদ্ধার করতে কয়েক দশক সময় লাগতে পারে। এমনকি ইসরায়েলের দীর্ঘমেয়াদি বিধিনিষেধ ফিলিস্তিনি অর্থনীতিকে দীর্ঘমেয়াদি মন্দার ফাঁদে ফেলে দেবে বলেও সতর্ক করেছে জাতিসংঘের এই সংস্থা। বর্তমানে গাজায় বেকারত্ব পৌঁছেছে ৮০ শতাংশে। সেইসাথে দারিদ্র্যসীমার নিচে রয়েছেন উপত্যকার ২৩ লাখ বাসিন্দা।

এদিকে, অর্থনৈতিক মন্দার মুখে, চলাচল ও প্রবেশাধিকার সীমাবদ্ধতা এবং চাকরির পতনের কারণে মারাত্মক অর্থনৈতিক মন্দার মুখে পশ্চিম তীরও। এই অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের তাৎক্ষণিক ও বৃহৎ পরিসরে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

টাইমলাইন: মধ্যপ্রাচ্য সংকট
২৭ জানুয়ারি ২০২৬, ১৫:১৪
১১ জানুয়ারি ২০২৬, ১৭:১৩
২৭ নভেম্বর ২০২৫, ২২:০২
গাজার অর্থনীতি পুনরুদ্ধারে লাগতে পারে কয়েক দশক: জাতিসংঘ
৩০ অক্টোবর ২০২৫, ২১:০০
১৩ অক্টোবর ২০২৫, ২২:৫৬
১৩ অক্টোবর ২০২৫, ১৭:৩৭
২৫ জুন ২০২৫, ১৭:০৮
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর