যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকের কোনো পরিকল্পনা নেই: ইরান

আপডেট : ২৭ জুন ২০২৫, ১০:০৩ এএম

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে খবর দিয়েছেন, তা নাকচ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকের কোনো পরিকল্পনা নেই। আমেরিকার সাথে আলোচনা তাদের স্বার্থে কি না তা মূল্যায়ন করছে তেহরান।

আগেরদিনই মার্কিন প্রেসিডেন্ট আগামী সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প আরও জানান, ওই সময় দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হতে পারে।

বুধবার নেদারল্যান্ডসের দ্য হেগে সামরিক জোট ন্যাটোর সম্মেলনের পর সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের কারণে ওয়াশিংটন-তেহরান আলোচনা বন্ধ হয়ে গিয়েছিল। সেই আলোচনা আগামী সপ্তাহে শুরু হবে।

রয়টার্স লিখেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বলেছে, ইরানের ওপর হামলা ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা রোধ করার জন্য করা হয়েছে। অন্যদিকে ইরান বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক ব্যবহারের জন্য।

আরাগচি বলেন, পারমাণবিক স্থাপনার ক্ষতি কম ছিল না এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইরানের পারমাণবিক কর্মসূচির নতুন বাস্তবতা খুঁজে বের করছে।

গত ১৩ জুন ইরানের ওপর হামলা শুরু করে ইসরায়েল। ওই সময় দেশটডির পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকার ওপর চালানো হয় হামলা। এতে বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণুবিজ্ঞানী ও সাধারণ নাগরিক নিহত হন। এ জবাবে পাল্টা হামলা শুরু করে ইরানও।

এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকে ইসরায়েলের পক্ষে সমর্থন দিতে থাকেন। এক পর্যায়ে ঘোষণা দেন, তারা ইসরায়েলের হয়ে ইরানে হামলা চালাবেন কি না, তা জানাবেন দু সপ্তাহের মধ্যে। এর মধ্যেই ২২ জুন মধ্যরাতে ইরানে সরাসরি হামলা চালায় আমেরিকা। পরে কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এক পর্যায়ে এদিনই যুদ্ধে বিরতি দেয় ইরান–ইসরায়েল।

এতে বাহবা নিতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তবে এই যুদ্ধবিরতি কতটা টেকসই হবে তা নিয়ে সন্দেহ রয়েছে অনেকের। কারণ এরই মধ্যে যুদ্ধবিরতি না মানার অভিযোগ করেছে ইরান ও ইসরায়েল। 

টাইমলাইন: মধ্যপ্রাচ্য সংকট
২৭ জানুয়ারি ২০২৬, ১৫:১৪
১১ জানুয়ারি ২০২৬, ১৭:১৩
৩০ অক্টোবর ২০২৫, ২১:০০
১৩ অক্টোবর ২০২৫, ২২:৫৬
১৩ অক্টোবর ২০২৫, ১৭:৩৭
২৭ জুন ২০২৫, ১০:০৩
যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকের কোনো পরিকল্পনা নেই: ইরান
২৫ জুন ২০২৫, ১৭:০৮
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর