৪০০ কেজি ইউরেনিয়াম কোথায় লুকিয়ে ফেলল ইরান

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৭:১৩ পিএম

ইরানের তিন পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার পর জানা গেল, সেখানে নেই ৪০০ কেজি ইউরেনিয়াম। তাহলে কি হামলার আগেই ওই ইউরেনিয়াম সরিয়ে ফেলে তেহরান? এই প্রশ্নে চিন্তিত হোয়াইট হাউস। আজ মঙ্গলবার আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স মার্কিন সংবাদমাধ্যম এবিসিকে জানান, ইরানের তিনটি পারমণুকেন্দ্রে ছয়টি ‘বাঙ্কার বাস্টার’ নিক্ষেপের পর থেকেই নিখোঁজ ৪০০ কেজি ইউরেনিয়াম। 

উল্লেখ্য, যুদ্ধের আগেই জানা গিয়েছিল, ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ হয়ে উঠেছে ইরান। ৯০ শতাংশ হলেই পরমাণু অস্ত্র তৈরি সম্ভব। এই আশঙ্কাতেই ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে হামলা চালায় আয়াতুল্লাহ আলি খামেনির দেশে। এবার জানা গেল, এসব ইউরেনিয়ামের কোনো ক্ষতিই হয়নি। বিশ্লেষকদের শঙ্কা, এর মাধ্যমে অন্তত ১০টি পরমাণু বোমা বানানো সক্ষম।  

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, মার্কিন হামলার দুদিন আগে ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে সারি সারি ট্রাক দেখা গিয়েছিল।  প্রকাশ্যে এসেছিল ফোর্দো পরমাণু কেন্দ্রের একাধিক উপগ্রহচিত্র। ১৯ জুনের ওই ছবিতে ১৬টি মালবাহী ট্রাক দেখা গিয়েছিল। তখনই জল্পনা ছড়ায়, মার্কিন বোমারু বিমানের হামলার আগেই প্রয়োজনীয় পরমাণু সরঞ্জাম গোপন আস্তানায় সরিয়ে ফেলেছে ইরান। এখন সেই আশঙ্কাই উঠে আসছে মার্কিন ভাইস প্রেসিডেন্টের বক্তব্যে।

ইরানের পরমাণু কর্মসূচি দিয়ে কাজ করা বিশ্লেষক সিমা শিন বলছেন, এর মানে, এখনো পরমাণু অস্ত্র তৈরিতে সক্ষম ইরান। তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে, তাদের কোথাও লুকানো জায়গা আছে, যেখানে শত শত সেন্ট্রিফিউজ আছে এবং ইরানের বিভিন্ন জায়গায় তাদের কাছে সব ধরণের উপকরণ আছে। তারা এখন কিছু করতে পারবে না, কালকেও পারবে না। কিন্তু ভবিষ্যতে বোমা বানানোর জন্য সব ধরনের সক্ষমতা তাদের রয়েছে।’

সিমা শিন বলেন, ‘এটা সত্য যে, মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহানের বেশ ক্ষতি হয়েছে। কিন্তু গোপণ জায়গায় সব সরিয়ে নিয়েছে ইরান। হামলায় পরমাণু কার্যক্রমের সঙ্গে যুক্ত কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হলেও হুমকি রয়েই গেছে।’  

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বলছে, ইরানের ৪০০ কেজি ইউরেনিয়াম রয়েছে। এসব ইউরেনিয়াম পরমাণু বোমা বানানোর জন্য ৬০ শতাংশ প্রস্তুত। ৯০ শতাংশ হলেই বোমা বানাতে পারবে ইরান। বিশ্লেষক সিমা শিন বলছেন, ইরান এরই মধ্যে হয়তো আরও ২৫ শতাংশের কাজ শেষ করে ফেলেছে। অর্থাৎ পরমাণু বোমা বানানোর খুব কাছেই তারা।

টাইমলাইন: মধ্যপ্রাচ্য সংকট
১১ জানুয়ারি ২০২৬, ১৭:১৩
১৩ অক্টোবর ২০২৫, ২২:৫৬
১৩ অক্টোবর ২০২৫, ১৭:৩৭
২৫ জুন ২০২৫, ১৭:০৮
২৪ জুন ২০২৫, ১৯:১৩
৪০০ কেজি ইউরেনিয়াম কোথায় লুকিয়ে ফেলল ইরান
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে যুক্তরাষ্ট্রকে ১ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ উত্তোলনে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে আফগানিস্তান। খনির অবকাঠামোসহ অন্যান্য খাতে বৃহত্তর মার্কিন বিনিয়োগ ওয়াশিংটনের সঙ্গে...
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে জোটের সদরদপ্তর স্থাপনে একমত হয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। সোমবার তুরস্কে ৩ দেশের প্রতিনিধিদের প্রথম বৈঠকের পর দেয়া এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে সোমবার রাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং সংস্থা। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর