সংঘাতে ইরানে প্রাণ গেছে ১৪ বিজ্ঞানীসহ ৬ শতাধিক, ইসরায়েলে অন্তত ২৮ 

আপডেট : ২৫ জুন ২০২৫, ১০:২৩ এএম

১২ দিনের সংঘাতে ইরানে নিহত হয়েছে ৬ শতাধিক। আহত ৪ হাজার সাত শ’র বেশি। এ সময়ে অন্তত ১৪ বিজ্ঞানীকে হত্যার দাবি করেছে ইসরায়েল। তাদের মধ্যে আছেন রসায়বিদ, পদার্থবিদ ও প্রকৌশলী।

এ ছাড়া ইসরায়েলে অন্তত ২৮ জনের মৃত্যু এবং কয়েক শ মানুষ আহত হয়েছে। এছাড়া, দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বিধ্বস্ত হয়েছে অসংখ্য সামরিক-বেসামরিক স্থাপনা। এ অবস্থায় মঙ্গলবার যুদ্ধবিরতি শুরু হয়েছে। তবে এদিনও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলার অভিযোগ করেছে ইরান ও ইসরায়েল।

যুদ্ধবিরতির আগে ১২ দিন পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইরান ও ইসরায়েল। ১৩ জুন প্রথম তেহরানের পারমাণবিক স্থাপনায় আইডিএফের হামলার পর শুরু হয় রক্তক্ষয়ী সংঘাত। 

ইরানে ইসলামিক বিপ্লবী গার্ডের ২ প্রধানসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। মারা যান অন্তত ১০ পরমাণু বিজ্ঞানী। ৬২ নারী-শিশুসহ ৬ শতাধিক মৃত্যু ও সাড়ে ৪ হাজারের বেশি আহতের হিসাব দিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। 

এছাড়া, ইরানের নাতাঞ্জ ও ইসফাহান পরমাণু স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। হামলা হয় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ভবনেও। 

অন্যদিকে, ইরানি হামলায় বিধ্বস্ত হয়েছে দক্ষিণ ইসরায়েলের সরোকো মেডিকেল কলেজ হাসপাতাল। হামলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর স্থাপনা, গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে। 

দুই দফা হামলায় ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলের হাইফা বন্দর। তেল আবিবসহ কয়েকটি ইসরায়েলি শহর থেকে মিলেছে ব্যাপক ধ্বংসযজ্ঞের তথ্য। ইসরায়েলে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে। আহত হয় কয়েক শ।

প্রথমে দু পক্ষকে সংযমী হওয়ার আ্হ্বান জানায় যুক্তরাষ্ট্র। তবে অগোচরে ইসরায়েলকে সমরাস্ত্র দেয়ার অভিযোগ রয়েছে। পরে ২২ জুন ইরানে সরাসরি হামলা চালায় মার্কিন বোমারু বিমান-বি টু। ইরানের ৩টি পরমাণু স্থাপনা নাতাঞ্জ, ইসফাহান ও ফর্দোতে হামলা করে তারা। 

যুদ্ধের ১১ তম দিনে সোমবার কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা চালায় ইরান। এরপর যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিলেও হঠাৎ যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান ও ইসরায়েল। এতেও বাহবা নিতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। 

তবে এই যুদ্ধবিরতি কতটা টেকসই হবে তা নিয়ে সন্দেহ রয়েছে অনেকের। কারণ এরই মধ্যে যুদ্ধবিরতি না মানার অভিযোগ করেছে ইরান ও ইসরায়েল। 

টাইমলাইন: মধ্যপ্রাচ্য সংকট
২৭ জানুয়ারি ২০২৬, ১৫:১৪
১১ জানুয়ারি ২০২৬, ১৭:১৩
৩০ অক্টোবর ২০২৫, ২১:০০
১৩ অক্টোবর ২০২৫, ২২:৫৬
১৩ অক্টোবর ২০২৫, ১৭:৩৭
২৫ জুন ২০২৫, ১৭:০৮
২৫ জুন ২০২৫, ১০:২৩
সংঘাতে ইরানে প্রাণ গেছে ১৪ বিজ্ঞানীসহ ৬ শতাধিক, ইসরায়েলে অন্তত ২৮ 
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর