ইরানের আত্মরক্ষার অধিকার আছে: রাশিয়া

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৪:২১ পিএম

ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি আক্রমণ সমগ্র মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছে। এ ছাড়া চলমান যুদ্ধ এই অঞ্চলের সব জাতির জন্য ক্রমবর্ধমান হুমকি তৈরি করেছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। একই সঙ্গে হামলা বন্ধ করে ওয়াশিংটন ও তেল আবিবকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান তিনি।

পারমাণবিক কর্মসূচি ধ্বংসের অজুহাতে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ আক্রমণ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরে পাল্টা পদক্ষেপ নেয় তেহরান। যুদ্ধের পরিধি ক্রমেই ছড়িয়ে পড়তে থাকে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে।

রাশিয়া অভিযোগ করেছে, ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি আক্রমণ সমগ্র মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছে। এ ছাড়া চলমান যুদ্ধ এই অঞ্চলের সব জাতির জন্য ক্রমবর্ধমান হুমকি তৈরি করেছে বলেও দাবি মস্কোর।

ইরানসহ অন্যান্য স্থানে বেসামরিক নাগরিকদের মৃত্যু, ইরানি সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষতি, তেহরানের কাছে জ্বালানি সংরক্ষণাগারে ইসরায়েলি হামলার ফলে পরিবেশগত বিপর্যয় এবং সামরিক শক্তির মাধ্যমে ইরানি সরকারকে উৎখাতের প্রচেষ্টার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

অন্যান্য দেশের মতোই ইরানেরও আত্মরক্ষার অধিকার রয়েছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ইরানের জনগণের স্বার্থ রক্ষা এবং তাদের স্বাধীনতা ও সমৃদ্ধি আনার লক্ষ্যে বোমা হামলা চালানোর পশ্চিমা দাবিকে উপহাস করেছেন তিনি।

নিয়মিত সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে আক্রমণকারীদের আগ্রাসন বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন জাখারোভা। যত দ্রুত সম্ভব উত্তেজনা কমাতে সব পক্ষের প্রতি মস্কোর আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি।

এর আগে মার্কিন ও ইরানি প্রেসিডেন্টের সঙ্গে আলাদা ফোনালাপে কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

টাইমলাইন: মধ্যপ্রাচ্য সংকট
১৫ মার্চ ২০২৬, ১৬:২১
ইরানের আত্মরক্ষার অধিকার আছে: রাশিয়া
২৭ জানুয়ারি ২০২৬, ১৫:১৪
১১ জানুয়ারি ২০২৬, ১৭:১৩
৩০ অক্টোবর ২০২৫, ২১:০০
১৩ অক্টোবর ২০২৫, ২২:৫৬
১৩ অক্টোবর ২০২৫, ১৭:৩৭
২৫ জুন ২০২৫, ১৭:০৮
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর