গাজায় স্থায়ী শান্তির পথ কতদূর?

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মিশরে অনুষ্ঠিত আলোচনার পর যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় শুরু হলেও গাজায় স্থায়ী শান্তি গড়ার পথে বড় প্রশ্নচিহ্ন থেকেই গেছে। বিশেষত হামাসের নিরস্ত্রীকরণ ও ভবিষ্যৎ শাসন কাঠামো কেমন হবে তা নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১০:৫৬ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি প্রক্রিয়া কিছুটা আশার আলো দিলেও বহু অনিশ্চয়তায় ভরা রয়েছে। চ্যাথাম হাউসের রাজনৈতিক বিশ্লেষক সানাম ভাকিলের মতে, স্থায়ী শান্তির পথ এখনও অনেক দূরে। এছাড়া গাজার ভবিষ্যৎ শাসনব্যবস্থা ও হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে তেমন কোনো উল্লেখযোগ্য সিদ্ধান্ত এখনও আসেনি।

২ বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর গাজায় নতুন অধ্যায় শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মিশরে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে হামাস এবং ইসরায়েল। শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ।

চুক্তি অনুযায়ী, জিম্মি-বন্দি বিনিময়ের পাশাপাশি গাজার নির্ধারিত ইয়েলো লাইন পর্যন্ত সরে যাবে ইসরায়েলি বাহিনী — যা ট্রাম্পের পরিকল্পনায় বাফার জোন হিসেবে চিহ্নিত। এরইমধ্যে সেই কার্যক্রম শুরু করেছে আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী)। বিশেষজ্ঞদের মতে, এ অর্জন গুরুত্বপূর্ণ হলেও স্থায়ী শান্তির পথে অনিশ্চয়তা কেটে যায়নি।

রাজনৈতিক বিশ্লেষক সানাম ভাকিল বলেন, “২০ দফা পরিকল্পনার বিস্তারিত কাঠামো এবং সময়সীমা স্পষ্ট করা হয়নি। এই প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী শান্তির নিশ্চয়তা দেয় না, তবে এটি একটি সূচনা হতে পারে। গাজা পুনর্গঠন, হামাসের নিরস্ত্রীকরণ ও ভবিষ্যৎ শাসন কাঠামো নিয়ে কঠিন আলোচনা এখনও বাকি রয়েছে।”

এদিকে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক শান্তি বাহিনী গঠনের প্রস্তাব নিয়েও আলোচনা চলছে, যা গাজার স্থিতিশীলতা বজায় রাখতে এবং হামাসের নিরস্ত্রীকরণ তদারকি করতে পারে।

ট্রাম্প ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নেতৃত্বে ‘বোর্ড অব পিস’ নামক একটি আন্তর্জাতিক প্রশাসনিক কাঠামো গঠনের প্রস্তাবও এসেছে, যা গাজার শাসনব্যবস্থায় ভূমিকা রাখতে পারে। সানাম ভাকিল উদ্বেগ প্রকাশ করে বলেছেন, “বোর্ড অব পিস গঠনে স্থানীয় ফিলিস্তিনি নেতৃত্বকে উপেক্ষা করা হয়েছে; এতে বাস্তব গ্রহণযোগ্যতা নেই। তদুপরি, ফিলিস্তিনি ভূখণ্ড কীভাবে পুনরায় একত্রিত করা যাবে তারও কোনো বাস্তবমুখী কৌশল তেমন দেখা যাচ্ছে না।”

বিশ্লেষকরা মনে করেন, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজার ভবিষ্যৎ শাসন কাঠামো গঠনের ভয়াবহতা ও জটিলতাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হামাসের দাবি, ইসরায়েল সম্পূর্ণভাবে গাজা থেকে সরে না গেলে তারা অস্ত্র ছাড়বে না। সংগঠনের মুখপাত্র হাজেম কাসেম জানিয়েছেন, ওই অস্ত্রই ফিলিস্তিনিদের আত্মরক্ষার প্রতীক।

টাইমলাইন: মধ্যপ্রাচ্য সংকট
২৭ জানুয়ারি ২০২৬, ১৫:১৪
১১ জানুয়ারি ২০২৬, ১৭:১৩
৩০ অক্টোবর ২০২৫, ২১:০০
১৩ অক্টোবর ২০২৫, ২২:৫৬
১৩ অক্টোবর ২০২৫, ১৭:৩৭
গাজায় স্থায়ী শান্তির পথ কতদূর?
২৫ জুন ২০২৫, ১৭:০৮
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
জন্মের পরপরই যুদ্ধ কেড়ে নিয়েছিল ছোট্ট বিসানের স্বাভাবিক শৈশব। ইনকিউবেটরে করেই তাকে গাজা থেকে নিয়ে যাওয়া হয়েছিল মিসরে। প্রায় আড়াই বছর পর পরিবারের কাছে ফিরেছে সে। কিন্তু ফিরে এসেই মাকে চিনতে পারেনি...
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে শুরুর পর পেরিয়ে গেছে তিন বছর। হামাসের হামলার জবাবে শুরু হওয়া অভিযানে গোটা উপত্যকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। যুদ্ধবিরতির উদ্যোগ ভেস্তে যাওয়ায় সেই সংঘাত ছাড়িয়ে গেছে...
গাজায় প্রায় তিন বছর ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। শুধু ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন সাড়ে ২৪ হাজারের বেশি মানুষ। বিশ্লেষকদের অভিযোগ, সামরিক হামলার পাশাপাশি প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জাম প্রবেশে বাধা দিয়ে...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর