আরও এক জিম্মির মরদেহ ইসরায়েলকে হস্তান্তর করল হামাস

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৫:২১ পিএম

আরও এক জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে হামাস। এখনও হামাসের হাতে থাকা ১৮ জিম্মির মরদেহ পেতে চাপ বাড়াচ্ছে ইসরায়েল। মরদেহের খোঁজে গাজায় গেছে আন্তর্জাতিক একটি দল। সেখানে ভারী যন্ত্রের মাধ্যমে চলছে মরদেহ উদ্ধারের অভিযান। এদিকে, যুদ্ধবিরতির এক সপ্তাহ পরও গাজায় ত্রাণ সরবরাহে ইসরায়েল বাধা দিচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ।

দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গোটা গাজা উপত্যকা। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছে অসংখ্য ফিলিস্তিনি। কেবল ফিলিস্তিনিরাই নয়, অসংখ্য বহুতল ভবনের ধ্বংসস্তুপের নিচে রয়েছে হামাসের সুড়ঙ্গ, যেখানে আটকা পড়েছে বেশ কয়েকজন জিম্মির মরদেহ।

যুদ্ধবিরতি চুক্তির অধীনে উদ্ধার করা সব মরদেহই ফেরত দিয়েছে হামাস। তবে ধ্বংসস্তুপে চাপা পড়া মরদেহ উদ্ধারে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। আর বাকি জিম্মিদের মরদেহ না পেলে যুদ্ধবিরতির শর্ত ভেঙে আবারও হামলার হুমকি দিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।

মরদেহগুলো খুঁজে বের করতে গাজায় একটি আন্তর্জাতিক দল প্রবেশ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিগগিরই তাদের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে, যুদ্ধবিরতির এক সপ্তাহ পরও গাজায় ত্রাণ সরবরাহে ইসরায়েল বাধা দিচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। তথ্য বলছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দিনে গাজায় প্রবেশ করছে ৫৬০ টন খাবার। তবে দুর্ভিক্ষকবলিত উপত্যকায় এই ত্রাণ প্রয়োজনের তুলনায় খুবই কম।

গাজায় ভিডিও ফুটেজে দেখা গেছে, রাফা সীমান্তে ত্রাণ নিয়ে অপেক্ষা করছে সারিবদ্ধ ট্রাক। এ অবস্থায় চুক্তি অনুযায়ী গাজায় ত্রাণ প্রবেশের জন্য রাফা সীমান্ত খুলে দিতে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে মধ্যস্থতাকারী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হামাস।

টাইমলাইন: মধ্যপ্রাচ্য সংকট
১১ জানুয়ারি ২০২৬, ১৭:১৩
১৮ অক্টোবর ২০২৫, ১৭:২১
আরও এক জিম্মির মরদেহ ইসরায়েলকে হস্তান্তর করল হামাস
১৩ অক্টোবর ২০২৫, ২২:৫৬
১৩ অক্টোবর ২০২৫, ১৭:৩৭
২৫ জুন ২০২৫, ১৭:০৮
সিন্ধু নদের পানি বণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বিরোধ এবার নতুন মোড় নিয়েছে। নেদারল্যান্ডসের হেগের স্থায়ী সালিশি আদালত সিন্ধু পানি চুক্তি বহাল রাখার পক্ষে রায় দেওয়ার পর তা সরাসরি...
এক বছরে অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন দ্বিগুণ করেছে ইরান। এছাড়া ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর কৌশলগত ও অগ্রাধিকারপ্রাপ্ত অস্ত্রের উৎপাদন তিনগুণ বাড়িয়েছে তেহরান। ইরানে নয়...
পাকিস্তানের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে পরিচালিত ‘অপারেশন সিন্দুর’–এর সময় দেশটির সশস্ত্র বাহিনীর পারমাণবিক কেন্দ্র কিরাণা হিলসে আঘাত করেছিল একটি ভারতীয় আত্মঘাতী ড্রোন। এ ঘটনার এক বছর পর ঘটনাটি...
ইসরায়েলের ভেতরে ভয়াবহ এক পরিবর্তন শুরু হয়েছে। দেশ ছাড়ছেন বহু মানুষ। আর যারা যাচ্ছেন, তাদের বড় একটি অংশ সাধারণ মানুষ নন—চিকিৎসক, প্রকৌশলী, প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক এবং উচ্চ আয়ের পেশাজীবী।...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর