রাফাহ সীমান্ত খুলছে, যাতে ফিলিস্তিনিরা চলে যেতে পারে: ইসরায়েল

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ পিএম

আগামী কয়েকদিনের মধ্যে গাজা ও মিশরের সীমান্তবর্তী রাফাহ ক্রসিং খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েল। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিস্তিনিরা যাতে মিশর হয়ে গাজা ত্যাগ করতে পারে এ জন্যই এ ব্যবস্থা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সামরিক সংস্থা কোগাটকে উদ্ধৃত করে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের নিরাপত্তা অনুমোদনের পর মিশরের সঙ্গে সমন্বয় করে ইউরোপীয় ইউনিয়নের তত্ত্বাবধানে এই কার্যক্রম চালানো হবে।

সংস্থাটি আরও জানায়, গত জানুয়ারিতে যুদ্ধবিরতির সময় যেভাবে কার্যক্রম পরিচালনা করা হয়েছিল, এবারও একইভাবে করা হবে।

অবশ্য মিশর বলছে, এ কার্যক্রম সম্পর্কে তারা জানে না এবং ইসরায়েলের সঙ্গে সমন্বয়ও করছে না।

এক মিশরীয় কর্মকর্তাকে উদ্ধৃত করে বিবিসি বলছে, ক্রসিং খোলার বিষয়ে যদি কোনো সমঝোতায় পৌঁছানো যায় তা হবে দুই দিকেই। অর্থাৎ গাজায় প্রবেশ ও গাজা থেকে বের হওয়া। আর এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ীই পরিচালিত হবে।

ট্রাম্পের ২০ দফা গাজা শান্তি পরিকল্পনায়, দুই দিক দিয়েই রাফাহ ক্রসিং খোলা রাখার কথা বলা হয়েছে।

২০২৪ সালের মে মাসে ইসরায়েলি বাহিনী গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে গুরুত্বপূর্ণ এই সীমান্ত পথটি কার্যত বন্ধই আছে। এর আগ পর্যন্ত এটি ছিল যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের বের হওয়ার প্রধান পথ এবং মানবিক সহায়তা প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অন্তত সাড়ে ১৬ হাজার গুরুতর অসুস্থ ও আহত ফিলিস্তিনির জীবনরক্ষাকারী চিকিৎসার প্রয়োজন। তারা বর্তমানে গাজা থেকে সরে যাওয়ার অপেক্ষায় আছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত মাত্র ২৩৫ জন, যাদের প্রায় সবাই শিশু, অন্য সীমান্ত দিয়ে গাজা ছাড়তে পেরেছে।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু।

টাইমলাইন: মধ্যপ্রাচ্য সংকট
১১ জানুয়ারি ২০২৬, ১৭:১৩
০৩ ডিসেম্বর ২০২৫, ২২:২৯
রাফাহ সীমান্ত খুলছে, যাতে ফিলিস্তিনিরা চলে যেতে পারে: ইসরায়েল
১৩ অক্টোবর ২০২৫, ২২:৫৬
১৩ অক্টোবর ২০২৫, ১৭:৩৭
২৫ জুন ২০২৫, ১৭:০৮
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
সিন্ধু নদের পানি বণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বিরোধ এবার নতুন মোড় নিয়েছে। নেদারল্যান্ডসের হেগের স্থায়ী সালিশি আদালত সিন্ধু পানি চুক্তি বহাল রাখার পক্ষে রায় দেওয়ার পর তা সরাসরি...
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে জোটের সদরদপ্তর স্থাপনে একমত হয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। সোমবার তুরস্কে ৩ দেশের প্রতিনিধিদের প্রথম বৈঠকের পর দেয়া এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো...
জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের লারাক দ্বীপে দুটি রকেট লঞ্চারে যুক্তরাষ্ট্রের বোমা হামলার জবাবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর। 
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর