গাজায় যুদ্ধবিরতি: নেতানিয়াহুর জন্য গেম চেঞ্জার?

গাজায় যুদ্ধবিরতি ও সব জিম্মির মুক্তিকে ইসরায়েলি রাজনীতিতে বড় গেম চেঞ্জার মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচন সামনে রেখে এটি নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৪:১৭ পিএম

গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে সব জিম্মির মুক্তিকে গেম চেঞ্জার বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, এই জিম্মি মুক্তি নিশ্চিত করে ইসরায়েলিদের কাছে বেনিয়ামিন নেতানিয়াহুর ভাবমূর্তি উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। বিশেষ করে যেসব ইসরায়েলি গত দুই বছরের আগ্রাসনকে অর্থহীন বলে মনে করে আসছেন, তাদের কাছে নেতানিয়াহুর নীতি আরও গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে।

গাজায় আগ্রাসন শুরুর ১৫ মাস পর, চলতি বছর গাজায় যুদ্ধবিরতি কার্যকর ছিল ১৯ জানুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত। এরপর দ্বিতীয় ধাপের চুক্তির লক্ষ্য নিয়ে বৈঠকেও বসে দুই পক্ষ ও মধ্যস্থতাকারীরা। তবে মতপার্থক্যের কারণে ভেস্তে যায় সেই উদ্যোগ।

অবশেষে ২ বছর ধরে চলা যুদ্ধ বন্ধে চুক্তিতে সম্মত হয় দুই পক্ষ। চুক্তির শর্ত অনুযায়ী, সব জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস। বিশ্লেষকদের মতে, এই সমঝোতাকে নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের জন্য বড় একটি গেম চেঞ্জার হিসেবে দেখা হচ্ছে। এই জিম্মি মুক্তি ইসরায়েলিদের কাছে তার ভাবমূর্তি পুনর্গঠনের সুযোগ তৈরি করবে।

হিব্রু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিউভেন হাজান বলেন, “এই চুক্তি নেতানিয়াহুর জন্য গেম চেঞ্জার। কারণ ইসরায়েলে নির্বাচন হতে এখনও এক বছর সময় বাকি। এই সময়ে তিনি এই চুক্তিকে রাজনৈতিকভাবে কাজে লাগিয়ে আরেক মেয়াদের জন্য নির্বাচিত হতে চাইবেন।”

যেসব ইসরায়েলি গত দুই বছরের আগ্রাসনকে অর্থহীন মনে করে আসছেন, তাদের কাছেও নেতানিয়াহুর নীতি নতুন করে গ্রহণযোগ্যতা পেতে পারে বলে বিশ্লেষকদের মত। উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ এবং মধ্যপ্রাচ্যের মানচিত্র পুনর্লিখনের যে ঘোষণা তিনি দিয়ে আসছেন, সেটিতেও মিলতে পারে সুবিধা।

তবে সমালোচকরা বলছেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য গাজা যুদ্ধকে কাজে লাগাচ্ছেন নেতানিয়াহু। চ্যানেল-টুয়েভ টেলিভিশনের এক জরিপে দেখা গেছে, অধিকাংশ ইসরায়েলি মনে করেন, জিম্মিদের মুক্ত করার চেয়ে ক্ষমতা ধরে রাখার দিকেই বেশি নজর দিচ্ছেন তিনি।

২০১৯ সাল থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একাধিক দুর্নীতির তদন্ত চলছে। দোষী সাব্যস্ত হলে অন্তত ১০ বছরের কারাদণ্ড হতে পারে তার।

টাইমলাইন: মধ্যপ্রাচ্য সংকট
২৭ জানুয়ারি ২০২৬, ১৫:১৪
১১ জানুয়ারি ২০২৬, ১৭:১৩
৩০ অক্টোবর ২০২৫, ২১:০০
১৩ অক্টোবর ২০২৫, ২২:৫৬
১৩ অক্টোবর ২০২৫, ১৭:৩৭
১২ অক্টোবর ২০২৫, ১৬:১৭
গাজায় যুদ্ধবিরতি: নেতানিয়াহুর জন্য গেম চেঞ্জার?
২৫ জুন ২০২৫, ১৭:০৮
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর