ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের শিল্প এলাকায় আগুন

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৯:১৫ পিএম

ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের একটি শিল্প এলাকায় আগুন লেগেছে। কয়েকটি ইসরায়েলি গণমাধ্যমকে উদ্ধৃত করে রোববার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের দক্ষিণে নেগেভ মরুভূমির একটি শিল্প এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কান, চ্যানেল ১২ এবং টাইমস অব ইসরায়েল এ সংক্রান্ত ফুটেজ প্রচার করেছে।

ফুটেজে দেখা যাচ্ছে, বীরশেবা শহরের দক্ষিণে অবস্থিত নেওত হোভাব শিল্প কমপ্লেক্স থেকে ঘন কালো ধোঁয়া উড়ছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের স্প্লিন্টারের (টুকরো) আঘাতে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।

এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ঘোষণা করেছিল, তারা ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য কাজ করছে।

টাইমলাইন: মধ্যপ্রাচ্য সংকট
২৯ মার্চ ২০২৬, ২১:১৫
ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের শিল্প এলাকায় আগুন
২৭ জানুয়ারি ২০২৬, ১৫:১৪
১১ জানুয়ারি ২০২৬, ১৭:১৩
৩০ অক্টোবর ২০২৫, ২১:০০
১৩ অক্টোবর ২০২৫, ২২:৫৬
১৩ অক্টোবর ২০২৫, ১৭:৩৭
২৫ জুন ২০২৫, ১৭:০৮
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর