ইরান যুদ্ধে কয়েক শ কোটি ডলারের সামরিক সরঞ্জাম হারিয়েছে যুক্তরাষ্ট্র

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১০:১১ পিএম

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কয়েক শ কোটি ডলার মূল্যের সামরিক সরঞ্জাম হারিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পেন্টাগনের সাবেক বাজেট কর্মকর্তা এলাইন ম্যাককাসকার জানিয়েছেন, সংঘাতের প্রথম তিন সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্ষতির পরিমাণ ১৪০ কোটি থেকে ২৯০ কোটি ডলার।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ মার্চ কুয়েতের ভুলে তিনটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হয়। ১৬ মার্চ হামলার মুখে একটি এফ-৩৫ স্টিলথ জেট জরুরি অবতরণ করে। ইরানের দাবি, তারা ওই উড়োজাহাজটিকে লক্ষ্যবস্তু করেছিল।

এ ছাড়া ইরাকের আকাশসীমায় দুটি কেসি-১৩৫ রিফুয়েলিং উড়োজাহাজের সংঘর্ষে ছয় মার্কিন ক্রু নিহত হন। সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও পাঁচটি কেসি-১৩৫ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, কমপক্ষে এক ডজন এমকিউ-৯ রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়েছে, বাকিগুলো ভূমিতে থাকা অবস্থায় ধ্বংস হয়। সৌদি আরব, কাতার ও জর্ডানে থাকা মার্কিন ঘাঁটির বিমান ও রাডার ব্যবস্থাও ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, গত ১২ মার্চ বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে অগ্নিকাণ্ড হয়। গ্রিসের সুদা বে-তে জাহাজটির মেরামত চলছে। পেন্টাগন এই ক্ষতি কাটিয়ে উঠতে ২০ হাজার কোটি ডলারের অতিরিক্ত ব্যয় বরাদ্দের পরিকল্পনা করছে।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতের রেশ পুরো মধ্যপ্রাচ্যেই ছড়িয়েছে। ইরানের হামলায় এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২৯০ জন।

টাইমলাইন: মধ্যপ্রাচ্য সংকট
২৮ মার্চ ২০২৬, ২২:১১
ইরান যুদ্ধে কয়েক শ কোটি ডলারের সামরিক সরঞ্জাম হারিয়েছে যুক্তরাষ্ট্র
২৭ জানুয়ারি ২০২৬, ১৫:১৪
১১ জানুয়ারি ২০২৬, ১৭:১৩
৩০ অক্টোবর ২০২৫, ২১:০০
১৩ অক্টোবর ২০২৫, ২২:৫৬
১৩ অক্টোবর ২০২৫, ১৭:৩৭
২৫ জুন ২০২৫, ১৭:০৮
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর