কঠোর খামেনি, ইরান ছাড়ল জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক দল 

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৯:৩৪ পিএম

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ আজ শুক্রবার জানিয়েছে, ইরানে থাকা তাদের পরিদর্শক দল নিরাপদে দেশটি ছেড়ে ভিয়েনার সদর দপ্তরে ফিরেছে। তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সহযোগিতা স্থগিত করার পর তারা চলে এসেছে। এ ছাড়া সংস্থাটি আবারও অপরিহার্য পর্যবেক্ষণ কার্যক্রম শুরুর আহ্বান জানিয়েছে ইরানকে।

গত মাসে ইসরায়েল ও আমেরিকার যুগপৎ হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির পর উত্তেজনা বাড়ে। ১২ দিনব্যাপী ওই সংঘাতের পর তেহরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা বন্ধের সিদ্ধান্ত নেয়। সম্প্রতি এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। 

শুক্রবার মাইক্রোব্লগিং সাইট এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘সাম্প্রতিক সামরিক সংঘাত চলাকালে তেহরানে অবস্থানের পর আজ একটি আইএইএ পরিদর্শক দল নিরাপদে ইরান ত্যাগ করেছে এবং ভিয়েনায় সংস্থার সদর দপ্তরে ফিরে যাচ্ছে।’

আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, ‘ইরানে পর্যবেক্ষণ ও যাচাই কার্যক্রম পুনরায় শুরু করতে তেহরানের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা জরুরি ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

গত ২৫ জুন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিন পর ইরানি পার্লামেন্ট এক ভোটাভুটির মাধ্যমে আন্তর্জাতিক পরমাণু সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিতের সিদ্ধান্ত নেয়। বুধবার ইরান আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত কার্যকর করে। ইরানি সংবাদমাধ্যমগুলো জানায়, এই আইন মূলত পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) আওতায় ইরানের নিজস্ব অধিকার সংরক্ষণে প্রণীত হয়েছে, বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রশ্নে।

তেহরানের এই সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে আমেরিকা। তারা ইসরায়েলের হামলার কারণে স্থগিত হয়ে যাওয়া আলোচনা পুনরায় শুরু করতে ইরানকে আহ্বান জানিয়ে আসছিল।

টাইমলাইন: মধ্যপ্রাচ্য সংকট
২৭ জানুয়ারি ২০২৬, ১৫:১৪
১১ জানুয়ারি ২০২৬, ১৭:১৩
৩০ অক্টোবর ২০২৫, ২১:০০
১৩ অক্টোবর ২০২৫, ২২:৫৬
১৩ অক্টোবর ২০২৫, ১৭:৩৭
০৪ জুলাই ২০২৫, ২১:৩৪
কঠোর খামেনি, ইরান ছাড়ল জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক দল 
২৫ জুন ২০২৫, ১৭:০৮
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর