‘যুদ্ধ থেমেছে, কিন্তু ভয় কাটেনি’

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৯:০১ পিএম

গাজায় যুদ্ধবিরতি চুক্তির পরও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ভয়, ক্ষুধা আর অনিশ্চয়তার মাঝেই কাটছে গাজাবাসীর প্রতিটি মুহূর্ত। টানা দুই বছরের যুদ্ধের কারণে বাস্তুচ্যুত লাখো মানুষের মতোই ঘরে ফিরতে পারেননি ৪ সন্তানের মা, আমনা আবু তুয়াইমা। ছেঁড়া তাঁবুর নিচে চলছে তার বেঁচে থাকার সংগ্রাম।

গাজায় যুদ্ধবিরতির পর যখন অনেক ফিলিস্তিনি ধীরে ধীরে নিজেদের বিধ্বস্ত বাড়িতে ফিরেছেন, তখনও ফিরতে পারেননি ৪ সন্তানের মা আমনা আবু তুয়াইমা।

আমনার বাড়ি পড়েছে যুদ্ধবিরতির সীমারেখার হলুদ লাইনের ওপারে, যেখানে এখনো অবস্থান করছে ইসরায়েলি বাহিনী। তাই নিজের বসতভিটায় পা রাখার সুযোগ এখনো হয়নি এই অসহায় মায়ের।

যুদ্ধের সময় বহুবার বাস্তুচ্যুত হয়েছেন আমনা। খান ইউনিসের পূর্বাঞ্চল থেকে পালিয়ে আশ্রয় নিয়েছেন জীর্ণ-ছেঁড়া তাঁবুতে। প্রতিটা দিন কাটছে বেঁচে থাকার নতুন লড়াইয়ে।

বাস্তুচ্যুত ফিলিস্তিনি আমনা আবু তুয়াইমা বলেন, ‘আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। যুদ্ধবিরতি হলেও বাড়ি ফিরতে পারিনি। এই তাঁবুটা ছিঁড়ে গেছে। খুব কষ্টে জীবন কাটছে। পানি পাওয়ার জন্য লাইন, চিকিৎসার জন্য লাইন—আমাদের পুরো জীবনটাই এখন লাইনে দাঁড়িয়ে থাকা। অনেক সময় চিকিৎসাও পাওয়া যায় না।’

যুদ্ধ থেমেছে, কিন্তু ভয় কাটেনি। প্রতিটি রাত কাটে আশঙ্কায়, আবার যেন নতুন করে যুদ্ধ শুরু না হয়।

আমনা আবু তুয়াইমা বলেন, ‘আমরা ভয় পাচ্ছি, যুদ্ধ আবার ফিরে আসবে না তো। এখনো হামলা চলছে। কখনো কখনো হামলা এতটাই ভয়াবহ হয়, মনে হয় আবার আগের মতো সব শুরু হবে। যুদ্ধবিরতি আগেও হয়েছিল, কিন্তু বেশিদিন টেকেনি। আমরা এখন একেবারেই ক্লান্ত, আর সহ্য হয় না।’

গত ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি দুই বছরের রক্তক্ষয়ী সংঘাত থামিয়েছে বটে, তবে শান্তি এখনও দূরস্বপ্ন। একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তুলছে ইসরায়েল ও হামাস, যা নতুন করে অস্থিরতা ছড়াচ্ছে গোটা উপত্যকায়।

টাইমলাইন: মধ্যপ্রাচ্য সংকট
১১ জানুয়ারি ২০২৬, ১৭:১৩
৩০ অক্টোবর ২০২৫, ২১:০০
‘যুদ্ধ থেমেছে, কিন্তু ভয় কাটেনি’
১৩ অক্টোবর ২০২৫, ২২:৫৬
১৩ অক্টোবর ২০২৫, ১৭:৩৭
২৫ জুন ২০২৫, ১৭:০৮
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে জোটের সদরদপ্তর স্থাপনে একমত হয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। সোমবার তুরস্কে ৩ দেশের প্রতিনিধিদের প্রথম বৈঠকের পর দেয়া এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো...
জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের লারাক দ্বীপে দুটি রকেট লঞ্চারে যুক্তরাষ্ট্রের বোমা হামলার জবাবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর। 
সত্যিকারের শত্রুকে শনাক্ত করতে মুসলিম দেশের নেতাদের আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরের দেশগুলোর প্রতি এ আহ্বান জানান তিনি। শত্রুর...
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর