গাজায় যুদ্ধবিরতির চুক্তি সই

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১১:৪৭ এএম

মিশরের শার্ম এল-শেখে বৈঠকে গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশ্বনেতারা। ট্রাম্পের পাশাপাশি চুক্তিতে সই করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান ও কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি।

এর মধ্য দিয়ে দুই বছর ধরে হামাস ও ইসরায়েলের মধ্যে চলা যুদ্ধের অবসান হলো।

শার্ম এল শেখে বৈঠকের শুরুতে বক্তব্য রাখেন ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তি ও যুদ্ধবিরতির নেপথ্যে ভূমিকার জন্য কাতার, তুরস্ক ও মিশরের নেতাদের ধন্যবাদ জানান তিনি।

চুক্তি সইয়ের এই অনুষ্ঠানে হামাস বা ইসরায়েলের কোনো প্রতিনিধি উপস্থিত ছিল না।

গাজায় যুদ্ধবিরতির এই চুক্তি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এর মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েল হামলা বন্ধ হবে এবং সেখানে মানবিক কার্যক্রম পরিচালনা সহজ হবে।

যুদ্ধবিরতির চুক্তিতে সই করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স এ চুক্তি নিয়ে ট্রাম্প বলেছেন, ‘সবাই বলেছিল এটা (যুদ্ধবিরতি ও চুক্তি সম্পাদন) সম্ভব হবে না। কিছুই হবে না। এখন আপনাদের চোখের সামনেই এটা হচ্ছে।’

আজ সোমবার যুদ্ধবিরতি উদ্‌যাপন করতে ইসরায়েলে গেছেন ট্রাম্প। ইসরায়েলের সংসদ নেসেটে বক্তব্যও রেখেছেন। সেখান থেকে মিশরে যান যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট।

চুক্তি সইয়ের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, যিনি ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী যুদ্ধপরবর্তী গাজার প্রশাসনের জন্য নিয়োগ পেতে যাওয়া ‘বোর্ড অব পিসে’র সদস্য হতে পারেন বলে শোনা যাচ্ছে।

এর আগে যুদ্ধবিরতির চুক্তি প্রক্রিয়ার অংশ হিসেবে আজ হামাস তাদের হাতে বন্দী জীবিত ২০ ইসরায়েলিকে ফেরত দিয়েছে, ফেরত দিয়েছে মারা যাওয়া দুই ইসরায়েলি বন্দীর মৃতদেহও। ইন্টারন্যাশনাল রেড ক্রসের মাধ্যমে বন্দীদের ফিরিয়ে দিয়েছে হামাস। ওদিকে ইসরায়েল প্রাথমিকভাবে তাদের জেলে বন্দী ফিলিস্তিনিদের মধ্যে ১৯০০ জনকে মুক্তি দিয়েছে।

টাইমলাইন: মধ্যপ্রাচ্য সংকট
২৭ জানুয়ারি ২০২৬, ১৫:১৪
১১ জানুয়ারি ২০২৬, ১৭:১৩
৩০ অক্টোবর ২০২৫, ২১:০০
১৩ অক্টোবর ২০২৫, ২২:৫৬
গাজায় যুদ্ধবিরতির চুক্তি সই
১৩ অক্টোবর ২০২৫, ১৭:৩৭
২৫ জুন ২০২৫, ১৭:০৮
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ঘটনা তিনি...
ইরানের নেতাদের লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে ‘অতিরিক্ত বাড়াবাড়ি’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে আমেরিকার ওহাইওতে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের...
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা অত্যন্ত খারাপ আচরণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাসহ বেসামরিক অবকাঠামোতে হামলা ইস্যুতে এ কথা বলেন তিনি । 
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর