ইসরায়েলের প্রতি অখুশি ট্রাম্প বললেন, ‘ইরানে আর বোমা ফেলো না’

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৫:২৪ পিএম

ইরানে বোমা না ফেলার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই আহ্বান জানিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, এ ব্যাপারে ইসরায়েলকে সতর্কও করে দিয়েছেন ট্রাম্প।

ইসরায়েল ও ইরানের মধ্য যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় তেহরানে সেনাবাহিনীকে তীব্র হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটৎজ। সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, ইসরায়েল কাটৎজ ইসরায়েলি সেনাবাহিনীকে তেহরানের প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি লক্ষ্যবস্তুতে তীব্র হামলা চালিয়ে জোরালোভাবে ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এরপরই ট্রাম্প ট্রুথ সোশ্যালে এই পোস্ট করেছেন। তাতে ট্রাম্প বলেন, ‘ইসরায়েল, আর বোমা ফেলো না। যদি তুমি তা করো, তাহলে এটা একটা বড় লঙ্ঘন। তোমার পাইলটদের এখনই বাড়ি ফিরিয়ে আনো!’

এ ছাড়া ট্রাম্প আরও দাবি করেছেন, ইসরায়েল ও ইরান–দুই পক্ষই যুদ্ধবিরতি ভেঙেছে। এজন্য তাদের দুই পক্ষকেই দায়ী করেছেন তিনি। 

নেদাল্যান্ডসের দ্য হেগে অনুষ্ঠিত হতে যাওয়া সামরিক জোট ন্যাটোর সম্মেলনের জন্য রওয়ানা হওয়ার আগে এই অভিযোগ করেছেন তিনি। এ সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরান-ইসরায়েলের এ কাজে তিনি মোটেই খুশি নন। বিশেষ করে ইসরায়েলের প্রতি তিনি বেশি হতাশ হয়েছেন। কেননা চুক্তির পরই তারা আগে হামলা চালিয়েছে।

টাইমলাইন: মধ্যপ্রাচ্য সংকট
২৭ জানুয়ারি ২০২৬, ১৫:১৪
১১ জানুয়ারি ২০২৬, ১৭:১৩
৩০ অক্টোবর ২০২৫, ২১:০০
১৩ অক্টোবর ২০২৫, ২২:৫৬
১৩ অক্টোবর ২০২৫, ১৭:৩৭
২৫ জুন ২০২৫, ১৭:০৮
২৪ জুন ২০২৫, ১৭:২৪
ইসরায়েলের প্রতি অখুশি ট্রাম্প বললেন, ‘ইরানে আর বোমা ফেলো না’
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর