সেনাবাহিনী ভেঙে পড়ার মুখে: ইসরায়েলি সেনাপ্রধানের সতর্কবার্তা

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১০:২৪ পিএম

একাধিক ফ্রন্টে চলমান যুদ্ধের চাপে সেনাবাহিনী ভেঙে পড়তে পারে বলে সতর্ক করেছেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরান ও হিজবুল্লাহসহ একাধিক ফ্রন্টে যুদ্ধের প্রচণ্ড চাপে ইসরায়েলি সেনাবাহিনী পতনের দিকে এগিয়ে যাচ্ছে।

ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার এক বৈঠকে জামির বলেন, ‘সামরিক বাহিনী গভীর অভ্যন্তরীণ সংকটের মোকাবিলা করছে, যার প্রধান কারণ চরম জনবলসংকট।’

ইসরায়েলি সংবাদপত্র ‘ইয়েদিওথ আহরোনথ’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, জামির হুঁশিয়ারি দিয়ে বলেন, রিজার্ভ বাহিনী আর এই চাপ সহ্য করতে পারবে না। কট্টর অর্থোডক্স বা ‘হারেদি’ ইহুদিদের সেনাবাহিনীতে নিয়োগ, রিজার্ভ আইন সংশোধন এবং বাধ্যতামূলক চাকরির মেয়াদ বাড়ানোর মতো কাঠামোগত সমস্যাগুলো সমাধানে ব্যর্থ হওয়ায় তিনি সরকারের কঠোর সমালোচনাও করেন।

পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে জামির বলেন, ‘আমি ১০টি লাল পতাকা (সতর্ক সংকেত) দেখাচ্ছি।’

ইসরায়েলি সেনাপ্রধান জানান, গাজা, লেবানন, সিরিয়া এবং পশ্চিম তীরসহ একাধিক সক্রিয় ফ্রন্টে সেনাবাহিনী কাজ করছে। এসব ফ্রন্টে দিন দিন সেনাসদস্যের প্রয়োজনীয়তা বাড়ছে।

ইয়াল জামির আরও সতর্ক করেন, পশ্চিম তীরে সহিংসতা বেড়ে যাওয়ায় সেখানে অতিরিক্ত ইউনিট মোতায়েন করা হয়েছে। এটি আগে থেকেই চাপে থাকা সেনাদের ওপর বাড়তি ধকল তৈরি করছে।

ইসরায়েলি সেনাপ্রধান জানান, এই চাপ অব্যাহত থাকলে সেনাবাহিনী এমনকি স্বাভাবিক পরিস্থিতিতেও নিজেদের মিশনগুলো সম্পন্ন করতে পারবে না। এটি ইসরায়েলের সামরিক সক্ষমতায় বড় ধরনের ধস নামাতে পারে বলে সতর্ক করেন তিনি।

টাইমলাইন: মধ্যপ্রাচ্য সংকট
২৮ মার্চ ২০২৬, ২২:২৪
সেনাবাহিনী ভেঙে পড়ার মুখে: ইসরায়েলি সেনাপ্রধানের সতর্কবার্তা
২৭ জানুয়ারি ২০২৬, ১৫:১৪
১১ জানুয়ারি ২০২৬, ১৭:১৩
৩০ অক্টোবর ২০২৫, ২১:০০
১৩ অক্টোবর ২০২৫, ২২:৫৬
১৩ অক্টোবর ২০২৫, ১৭:৩৭
২৫ জুন ২০২৫, ১৭:০৮
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর