মধ্যপ্রাচ্যে ইসরায়েলের হামলা অব্যাহত

আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ১০:৪৬ পিএম

যুদ্ধবিরতি লঙ্ঘন করে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ও অঞ্চলে হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজা ও অধিকৃত পশ্চিম তীরের পাশাপাশি লেবানন, সিরিয়ায় হামলা অব্যাহত রেখেছে আইডিএফ। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীলতা দেখা দিয়েছে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

দুই বছরের ইসরায়েলি তাণ্ডবের পর গত ১০ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তা সত্ত্বেও উপত্যকার বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে আইডিএফ। সোমবারও খান ইউনুসে ইসরায়েলি হামলায় বেসামরিক ফিলিস্তিনিরা হতাহত হয়েছেন। রাফা সীমান্ত দিয়ে অসুস্থ ফিলিস্তিনিদের গাজা ত্যাগেও বাধা দিচ্ছে তেল আবিব।

অধিকৃত পশ্চিম তীরে দখলদারিত্ব জোরদার করছে ইসরায়েল। প্রতিনিয়ত সেখানকার ফিলিস্তিনিদের হেনস্তা ও গ্রেপ্তার করছে আইডিএফ। গত দুই বছরে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের হাতে অন্তত এক হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাছাড়া সম্প্রতি ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীরকে সংযুক্ত করার বিল পাস হয়েছে।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সোমবার দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে আইডিএফের হামলায় তিনজন নিহত হয়েছেন। এর আগেও হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে বিভিন্ন স্থানে হামলায় বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। তাছাড়া জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীকে লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেছে লেবানিজ সরকার।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিরিয়াতেও তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ সীমান্ত দিয়ে প্রায় প্রতিদিনই সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশের খবর দিচ্ছে স্থানীয় গণমাধ্যম। রোববার ইসরায়েলি সেনারা দেশটির কুনেইত্রা প্রদেশে অনুপ্রবেশ করে সাময়িক চেকপোস্ট স্থাপন করেছে বলেও এক প্রতিবেদনে জানিয়েছে সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা।

বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের আগ্রাসী মনোভাবের কারণে যুদ্ধবিরতি সত্ত্বেও মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে অস্থিতিশীলতা দেখা দিয়েছে। সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

টাইমলাইন: মধ্যপ্রাচ্য সংকট
২৭ জানুয়ারি ২০২৬, ১৫:১৪
১১ জানুয়ারি ২০২৬, ১৭:১৩
৩০ অক্টোবর ২০২৫, ২১:০০
২৮ অক্টোবর ২০২৫, ২২:৪৬
মধ্যপ্রাচ্যে ইসরায়েলের হামলা অব্যাহত
১৩ অক্টোবর ২০২৫, ২২:৫৬
১৩ অক্টোবর ২০২৫, ১৭:৩৭
২৫ জুন ২০২৫, ১৭:০৮
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর