ইসরায়েল-আমেরিকাকে সহযোগিতা করলে ‘মৃত্যুদণ্ড’: ইরান

আপডেট : ৩০ জুন ২০২৫, ০৪:৫৪ পিএম

ইসরায়েল, আমেরিকা কিংবা অন্য শত্রু রাষ্ট্রকে সহযোগিতা করলে মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন পাস করেছে ইরানের পার্লামেন্ট। একই সঙ্গে মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংকের মতো সরকারি অনুমোদনহীন যে কোনো ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।  

ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, এই আইন না মানলে জরিমানা, বেত্রাঘাত ও দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে উল্লেখ রয়েছে এই আইনে। 

নতুন আইনে ৯টি ধারা রয়েছে। এর মধ্যে ইসরায়েল বা আমেরিকাকে সমর্থন বা শত্রু রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি বা গোয়েন্দা তৎপরতায় দায়ীরা দেশে চরম বিপর্যয় সৃষ্টিকারী হিসেবে গণ্য হবেন এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন। 

এ ছাড়া অনুমোদনহীন ইন্টারনেট যোগাযোগ ডিভাইস ব্যবহার, আমদানি, বেচাকেনা বা বিতরণও নিষিদ্ধ করা হয়েছে। আইনটি পাসের মাধ্যমে জাতীয় নিরাপত্তায় প্রযুক্তিগত সহযোগিতা, সাইবার অপরাধ ও বিদেশি গোয়েন্দা কার্যক্রমে জড়িতদেরকে কঠোর বার্তা দেওয়া হয়েছে।

টাইমলাইন: মধ্যপ্রাচ্য সংকট
২৭ জানুয়ারি ২০২৬, ১৫:১৪
১১ জানুয়ারি ২০২৬, ১৭:১৩
৩০ অক্টোবর ২০২৫, ২১:০০
১৩ অক্টোবর ২০২৫, ২২:৫৬
১৩ অক্টোবর ২০২৫, ১৭:৩৭
৩০ জুন ২০২৫, ১৬:০২
ইসরায়েল-আমেরিকাকে সহযোগিতা করলে ‘মৃত্যুদণ্ড’: ইরান
২৫ জুন ২০২৫, ১৭:০৮
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর