গাজা নিয়ে পরিকল্পনা দিলেন ইয়াসির আরাফাতের ভাতিজা

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৫:৩৬ পিএম

যুদ্ধ-পরবর্তী গাজার ভবিষ্যৎ নিয়ে নতুন পরিকল্পনা দিয়েছেন ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের ভাতিজা নাসের আল-কুদওয়া। যেখানে হামাসকে রাজনৈতিক দলে রূপান্তরের আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে দুর্নীতি দমন, গণতান্ত্রিক সংস্কার ও ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন।

চার বছর পর স্বেচ্ছা নির্বাসন ভেঙে সম্প্রতি পশ্চিম তীরে ফিরেছেন ফিলিস্তিনি নেতা ও প্রয়াত ইয়াসির আরাফাতের ভাতিজা নাসের আল-কুদওয়া। তিনি ফাতাহ আন্দোলনের শীর্ষ কেন্দ্রীয় কমিটির সদস্য।

২০২১ সালে নিজস্ব প্রার্থী তালিকা দেওয়ায় দল থেকে বহিষ্কৃত হন কুদওয়া। তবে সম্প্রতি প্রেসিডেন্ট আব্বাসের সাধারণ ক্ষমার পর তিনি আবারও দলে ফিরেছেন।

যুদ্ধ-পরবর্তী গাজার ভবিষ্যৎ নিয়ে নতুন এক রূপরেখা দিয়েছেন কুদওয়া। তার পরিকল্পনা অনুযায়ী, হামাসকে একটি রাজনৈতিক দলে রূপান্তরিত করার আহ্বান জানানো হয়েছে।

নাসের আল-কুদওয়া বলেন, ‘গাজায় এখনো অনেক কাজ বাকি আছে। হামাসের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে সমঝোতা দরকার। পাশাপাশি এমন একটি নতুন প্রশাসনিক সংস্থা গঠন করতে হবে, যা ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে।’

আন্তর্জাতিক তত্ত্বাবধান গ্রহণযোগ্য হলেও গাজা শাসন করবেন কেবল ফিলিস্তিনিরাই— বলেন কুদওয়া।

তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনিদের ওপর কোনো পশ্চিমা প্রশাসক চাপিয়ে দেওয়া হবে না। আমাদের স্বাধীনতার জন্য আমরা মূল্য দিয়েছি, তাই ফিলিস্তিনিরাই নিজেদের শাসন করবে।’

দুর্নীতি দমন ও জনগণের আস্থা পুনরুদ্ধারে গণতান্ত্রিক সংস্কার অপরিহার্য বলে উল্লেখ করেন প্রভাবশালী ফাতাহ নেতা। তার প্রত্যাবর্তন এমন সময় হলো যখন গাজা যুদ্ধের অবসানের ঘোষণা দিয়ে নতুন প্রশাসনিক পরিকল্পনা উত্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

বিশ্লেষকরা বলছেন, আরব দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, হামাসের সঙ্গে যোগাযোগ এবং আরাফাতের ভাতিজা হিসেবে মর্যাদার কারণে কুদওয়া গাজার ভবিষ্যৎ প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

টাইমলাইন: মধ্যপ্রাচ্য সংকট
২৭ জানুয়ারি ২০২৬, ১৫:১৪
১১ জানুয়ারি ২০২৬, ১৭:১৩
৩০ অক্টোবর ২০২৫, ২১:০০
১৮ অক্টোবর ২০২৫, ১৭:৩৬
গাজা নিয়ে পরিকল্পনা দিলেন ইয়াসির আরাফাতের ভাতিজা
১৩ অক্টোবর ২০২৫, ২২:৫৬
১৩ অক্টোবর ২০২৫, ১৭:৩৭
২৫ জুন ২০২৫, ১৭:০৮
জন্মের পরপরই যুদ্ধ কেড়ে নিয়েছিল ছোট্ট বিসানের স্বাভাবিক শৈশব। ইনকিউবেটরে করেই তাকে গাজা থেকে নিয়ে যাওয়া হয়েছিল মিসরে। প্রায় আড়াই বছর পর পরিবারের কাছে ফিরেছে সে। কিন্তু ফিরে এসেই মাকে চিনতে পারেনি...
গাজায় প্রায় তিন বছর ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। শুধু ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন সাড়ে ২৪ হাজারের বেশি মানুষ। বিশ্লেষকদের অভিযোগ, সামরিক হামলার পাশাপাশি প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জাম প্রবেশে বাধা দিয়ে...
বিশ্বের সবচেয়ে বড় বহুপাক্ষিক সংস্থা জাতিসংঘ এখন একাধিক সংকটের মুখোমুখি। যুদ্ধ, ভেটো রাজনীতি, অর্থ সংকট ও বড় শক্তিগুলোর বিভাজনে দুর্বল হচ্ছে সংস্থাটির কার্যকারিতা। এতে করে প্রশ্ন উঠছে সংস্থাটির...
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ভাষণে গাজায় ইসরায়েলের গণহত্যার...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর