নগদ অর্থ সংকটে স্থবির গাজার ব্যাংকিং খাত

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৮:১২ পিএম

গাজায় সামরিক যুদ্ধ থামলেও, অর্থনৈতিক যুদ্ধের সম্মুখীন উপত্যকাবাসী। নগদ অর্থের ঘাটতিতে স্থবির হয়ে পড়েছে সেখানকার ব্যাংকিং খাত। এ অবস্থায় কেউ কেউ কাঁটা-ছেঁড়া টাকা মেরামত করে জীবিকা নির্বাহ করছে। কেউবা পণ্য বিনিময়ের মাধ্যমে মেটাচ্ছেন নিত্যপণ্যের চাহিদা।

গাজায় থেমেছে বন্দুকের শব্দ, আকাশে আর ধোঁয়ার কুণ্ডলী উঠছে না। কিন্তু যুদ্ধ শেষ হলেও, উপত্যকার মানুষের জীবন এখনো এক অন্তহীন সংগ্রামের নাম। যুদ্ধবিরতির পর যে শান্তির আশায় বুক বেঁধেছিল গাজাবাসী, সেই আশার জায়গা নিয়েছে অস্থিরতা, অভাব ও অনিশ্চয়তা।

নগদ অর্থের ঘাটতি ফিলিস্তিনিদের জন্য নতুন সংকট ডেকে এনেছে। হাতে সামান্য কিছু টাকা থাকলেও তা খরচ করতে পারছে না গাজাবাসী। অনেক ক্ষেত্রে সুযোগসন্ধানী ব্যবসায়ীদের হাতে পড়লে সেই অর্থও আত্মসাৎ হচ্ছে।

১৬ অক্টোবর, যুদ্ধবিরতি ঘোষণার ছয় দিন পর পুণরায় চালু হতে শুরু করেছে উপত্যকার ব্যাংকগুলো। তবে, দীর্ঘ লাইনে দাঁড়ালেও হতাশ হয়ে ফিরতে হচ্ছে মানুষদের।

স্থানীয় এক ফিলিস্তিনি বলেন, ‘এখানে সকাল থেকে দাঁড়িয়ে আছি। অনেকে সারাদিন দাঁড়িয়ে থেকেও নিজের পালা পায় না। হয়তো আমিও এতক্ষণ দাঁড়িয়ে থেকেও শেষ পর্যন্ত কোনো সুযোগ পাবো না।’

কেউ কেউ ডিম বা চিনি মতো ছোটখাটো জিনিসও ব্যাংক অ্যাপের মাধ্যমে কেনাকাটা করছে। তবে বিক্রেতারা অতিরিক্ত ফি নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এদিকে, নগদ অর্থের এই সংকটের মধ্যে কিছু মানুষ নিজের জীবিকা অর্জনের সুযোগ তৈরি করেছে। করছেন কাটা-ছেঁড়া নোট মেরামতের কাজ।

এদেরই একজন বলেন, ‘আমার দিনে প্রায় ৯ ডলারের মতো আয় হয়। তারপর সেই টাকায় একটা পাউরুটি, রাতের খাবারের জন্য কিছু খাবার কিনি। শুধু বেঁচে থাকার জন্য যেটুকু দরকার।’

নগদের ঘাটতি এমন এক সংকট তৈরি করেছে, যা গাজার মানুষদের জন্য আরও দুঃসহ হয়ে উঠেছে। কেউ কেউ বেচা-কেনায় পণ্য বিনিময় পদ্ধতিও অবলম্বন করছে।

টাইমলাইন: মধ্যপ্রাচ্য সংকট
২৭ জানুয়ারি ২০২৬, ১৫:১৪
১১ জানুয়ারি ২০২৬, ১৭:১৩
০১ নভেম্বর ২০২৫, ২০:১২
নগদ অর্থ সংকটে স্থবির গাজার ব্যাংকিং খাত
৩০ অক্টোবর ২০২৫, ২১:০০
১৩ অক্টোবর ২০২৫, ২২:৫৬
১৩ অক্টোবর ২০২৫, ১৭:৩৭
২৫ জুন ২০২৫, ১৭:০৮
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর