গাজায় ৭ হাজার যোদ্ধাকে ডেকেছে হামাস, ৫ গভর্নর নিয়োগ

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৪:০৬ পিএম

গাজায় আবারও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে ৭ হাজার যোদ্ধাকে ডেকে পাঠিয়েছে হামাস। সংগঠনটির সদস্যদের বরাতে এ তথ্য দিয়েছে বিবিসি। এরই মধ্যে বেশ কয়েকটি জেলায় মোতায়েন করা হয়েছে হামাসের সশস্ত্র ইউনিট। প্রতিবেদনে বলা হয়েছে, যেসব এলাকা থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার করেছে, সেসব এলাকায় পাঁচজন নতুন গভর্নরও নিয়োগ দিয়েছে হামাস।

২০০৭ সাল থেকেই গাজা নিয়ন্ত্রণ করছে হামাস। এতে তীব্র আপত্তি ইসরায়েল এবং তার মিত্র যুক্তরাষ্ট্রের। বিভিন্ন সময়ে গাজায় হামাস নির্মূলের লক্ষ্যে হামলাও চালিয়েছে ইসরায়েল। যার মধ্যে সবচেয়ে ভয়াবহ আগ্রাসন চলছে দুই বছর ধরে। এর মূল লক্ষ্যই ছিল হামাস নির্মূল।

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। একই সঙ্গে আবারও সামনে এসেছে পুরনো প্রশ্ন—কে সামলাবে যুদ্ধ-পরবর্তী গাজার শাসনভার।

এ পরিস্থিতিতে, গাজার যেসব এলাকা ইসরায়েলি সেনারা ছেড়ে গেছে, সেগুলোর নিয়ন্ত্রণ আবারও নিতে প্রায় সাত হাজার সদস্যকে ডেকে পাঠিয়েছে হামাস। ক্ষুদে বার্তায় জাতীয় ও ধর্মীয় দায়িত্ব পালনের আহ্বানের সাড়া দিতে বলা হয়েছে তাদের।

একই সঙ্গে এসব এলাকায় পাঁচজন নতুন গভর্নর নিয়োগ দিয়েছে হামাস। তারা বিদেশে হামাসের অভিযানে সামরিক শাখার ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিবিসির দাবি, গাজা থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, এরই মধ্যে বেশ কয়েকটি জেলায় হামাসের সশস্ত্র ইউনিট মোতায়েন করা হয়েছে।

এর আগে গাজায় যৌথ টাস্কফোর্সের অংশ হিসেবে ২০০ সেনা মোতায়েনের কথা জানায় যুক্তরাষ্ট্র। তবে গাজার ভেতরে কোনো মার্কিন সেনা মোতায়েন হবে না বলেও জানানো হয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, গাজায় স্থিতিশীলতা ফেরাতেই সেনা মোতায়েন।

এদিকে গাজা পুনর্গঠনে সহায়তা করতে আগ্রহী তুরস্ক বলছে, প্রয়োজনে সেনা পাঠাতে প্রস্তুত তারা। তবে এ নিয়ে আপত্তি জানিয়েছে ইসরায়েল।

যুদ্ধ-পরবর্তী গাজার শাসনভার নিয়ে বাড়তে থাকা অনিশ্চয়তার মধ্যে হামাসের সংগঠিত হওয়ার প্রচেষ্টা অপ্রত্যাশিত নয় বলে জানিয়েছে বিবিসি।

টাইমলাইন: মধ্যপ্রাচ্য সংকট
২৭ জানুয়ারি ২০২৬, ১৫:১৪
১১ জানুয়ারি ২০২৬, ১৭:১৩
৩০ অক্টোবর ২০২৫, ২১:০০
১৩ অক্টোবর ২০২৫, ২২:৫৬
১৩ অক্টোবর ২০২৫, ১৭:৩৭
১২ অক্টোবর ২০২৫, ১৬:০৫
গাজায় ৭ হাজার যোদ্ধাকে ডেকেছে হামাস, ৫ গভর্নর নিয়োগ
২৫ জুন ২০২৫, ১৭:০৮
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
জন্মের পরপরই যুদ্ধ কেড়ে নিয়েছিল ছোট্ট বিসানের স্বাভাবিক শৈশব। ইনকিউবেটরে করেই তাকে গাজা থেকে নিয়ে যাওয়া হয়েছিল মিসরে। প্রায় আড়াই বছর পর পরিবারের কাছে ফিরেছে সে। কিন্তু ফিরে এসেই মাকে চিনতে পারেনি...
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে শুরুর পর পেরিয়ে গেছে তিন বছর। হামাসের হামলার জবাবে শুরু হওয়া অভিযানে গোটা উপত্যকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। যুদ্ধবিরতির উদ্যোগ ভেস্তে যাওয়ায় সেই সংঘাত ছাড়িয়ে গেছে...
গাজায় প্রায় তিন বছর ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। শুধু ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন সাড়ে ২৪ হাজারের বেশি মানুষ। বিশ্লেষকদের অভিযোগ, সামরিক হামলার পাশাপাশি প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জাম প্রবেশে বাধা দিয়ে...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর