ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না: ইরাভানি

আপডেট : ৩০ জুন ২০২৫, ০৬:৫৫ পিএম

জাতিসংঘে নিযুক্ত ইরানের অ্যাম্বাসেডর আমির-সাঈদ ইরাভানি বলেছেন, ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না। কারণ পরমাণু অস্ত্র বিস্তার রোধে করা চুক্তির অধীনে শান্তিপূর্ণ জ্বালানির উদ্দেশ্যে তাদের এই প্রকল্প অনুমোদিত। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে রোববার দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন তিনি।

ইরাভানি বলেন, ‘সমৃদ্ধকরণ আমাদের অধিকার, একটি অবিচ্ছেদ্য অধিকার, এবং আমরা সেই অধিকার বাস্তবায়ন করতে চাই। ইরান সমঝোতা করতে রাজি ছিল। কিন্তু শর্ত ছাড়াই আত্মসমর্পণ করা কোনো সমঝোতার অংশ হতে পারে না। এর মানে আমাদের দিকে স্বৈরাচারের মতো পলিসি ছুড়ে দেওয়া।’

তবে ইরাভানি বলেন, ‘তেহরান আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু এই আগ্রাসনের পর নতুন করে আলোচনা শুরুর মতো কোনো উপযুক্ত পরিবেশ নেই এবং প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক বা আলোচনার জন্য কোনো অনুরোধও আসেনি।’

জাতিসংঘে নিযুক্ত ইরানের এই দূত দাবি করেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি কিংবা সংস্থার পরিদর্শকদের প্রতি তাদের সরকারের পক্ষ থেকে কোনো হুমকি নেই। উল্লেখ্য, বর্তমানে আইএইএ পরিদর্শকরা ইরানে অবস্থান করছেন, তবে তারা দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশের অনুমতি পাচ্ছেন না।

আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে গ্রেপ্তার কিংবা মৃত্যুদণ্ডের দাবি করা হলে নিন্দা জানাবেন কিনা–এমন প্রশ্নের জবাবে ইরাভানি বলেন, তিনি এই দাবির নিন্দা জানাবেন। এ রকম কোনো হুমকি নেই। তবে আইএইএকে সহযোগিতা না করার ব্যাপারে মত দিয়েছে ইরানি পার্লামেন্ট। তারা ইরানের পরমাণু কেন্দ্রে অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না।

কূটনৈতিক সমাধানের ব্যাপারে তেহরান আগ্রহী ছিল না কেন, এমন প্রশ্নের জবাবে ইরাভানি বলেন, ‘তারা আমাদের ওপর স্বৈরাচারী মনোভাব দেখিয়েছে। তারা সমঝোতার জন্য প্রস্তুত থাকলে, আমাদেরকেও প্রস্তুত হিসেবেই পেত। তারা আসলে স্বৈরাচার, তাদের সঙ্গে কোনো সমঝোতা আসলে অসম্ভব।’

এদিকে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল মনিটর বলছে, আমেরিকার সঙ্গে চুক্তির সময় ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য দেশে সরিয়ে নিতে পারে বলে জানান ইরাভানি। তবে তা কোথায় সরানো হতে পারে, সে ব্যাপারে তিনি কিছু বলেননি। 

টাইমলাইন: মধ্যপ্রাচ্য সংকট
২৭ জানুয়ারি ২০২৬, ১৫:১৪
১১ জানুয়ারি ২০২৬, ১৭:১৩
৩০ অক্টোবর ২০২৫, ২১:০০
১৩ অক্টোবর ২০২৫, ২২:৫৬
১৩ অক্টোবর ২০২৫, ১৭:৩৭
৩০ জুন ২০২৫, ১৮:৫৫
ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না: ইরাভানি
২৫ জুন ২০২৫, ১৭:০৮
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর