ট্রাম্প নিষেধ করার পরও ইরানে ইসরায়েলের হামলা

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৮:৪৯ পিএম

যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় ইরানে বোমা ফেলা বন্ধ করতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এ কথা বলার কিছুক্ষণ পরেই ইরানের রাজধানী তেহরানের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরই মধ্যে ইসরায়েল দাবি করেছে, তারা তেহরানের কাছেই একটি রাডার সিস্টেমে হামলা চালিয়েছে। ইরান এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, তেহরানে বিস্ফোরনের শব্দ পাওয়া গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে বলা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের প্রতিশোধ হিসেবে তেহরানের কাছেই একটি রাডার সাইটে হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি শুরু হওয়ার সাড়ে তিন ঘণ্টা পরে এই হামলা হলো।

ইসরায়েল বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর আলাপের পর তারা থেমেছে। কিন্তু দুজনের আলাপের আগে এই হামলা হয়েছে নাকি পরে হয়েছে, তা নিশ্চিত করেনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, উত্তরাঞ্চলের বাবলসার শহর থেকে বিস্ফোরণের শব্দ এসেছে বলে এক প্রতিবেদনে দাবি করেছে ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ)। সেখানে এখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করা হয়েছে।  

প্রতিবেদন বলছে, বিস্ফোরণের শব্দের দিকে যেতে দেখা গেছে বেশকিছু অ্যাম্বুলেন্সকে।

টাইমলাইন: মধ্যপ্রাচ্য সংকট
২৭ জানুয়ারি ২০২৬, ১৫:১৪
১১ জানুয়ারি ২০২৬, ১৭:১৩
৩০ অক্টোবর ২০২৫, ২১:০০
১৩ অক্টোবর ২০২৫, ২২:৫৬
১৩ অক্টোবর ২০২৫, ১৭:৩৭
২৫ জুন ২০২৫, ১৭:০৮
২৪ জুন ২০২৫, ২০:৪৪
ট্রাম্প নিষেধ করার পরও ইরানে ইসরায়েলের হামলা
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর